বাংলা ১ম পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৪

বাংলা ১ম পত্র প্রশ্ন

১৯৭১ সালের ৭ অক্টোবর গভীর রাতে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করলে পাকিস্তানি সেনারা ঘাঁটিতে অবরুদ্ধ হয়ে পড়ে। এই সময় একদিন শহীদুল ইসলাম কাজের ছেলের ছদ্মবেশে পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটিতে যান। তাদের বিভিন্ন ফাই-ফরমাশ খেটে আস্থা অর্জন করেন। পরে গ্রেনেডসহ ঘাঁটিতে প্রবেশ করে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে ফিরে আসেন।

  1. ক)

    বুধা কোথায় পা ছড়িয়ে শুয়ে পড়ে?

    (1)
  2. খ)

    'এমন খুশি আমার জীবনে আর আসেনি।'- বুধার এমন উত্তির কারণ কী? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের শহীদুল ইসলামের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    "সার্বিক দিক বিশ্লেষণে উদ্দীপকের শহীদুল ইসলাম 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিরূপ হয়ে উঠতে পারেনি।"- মন্তব্যটি বিচার করো।

    (4)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন