বাংলা ১ম পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২০
বাংলা ১ম পত্র প্রশ্ন
বিকেল বেলা লাল গরুটা ছুটতে ছুটতে এসে হাজির। নিধিরাম উঠানের ধারে বসে বেড়া বাঁধছিল। আর এদিক ওদিক নয়, লাল গরুটা সোজা গিয়ে লম্বা মুখটা তার কাঁধের উপর তুলে দিলো। ঠান্ডা নাকটা গায়ে লাগতেই নিধিরাম চমকে উঠল, এটা আবার কী? ওমা, এ যে লাল গরুটা। অ্যাঁ, কেমন করে এসে পড়ল? লাল গরুটা তার ডাগর চোখ দুটি ওর মুখের দিকে তুলে ধরলো। ওর চোখ দুটো যেন কথা বলছে। যেন বলছে, তোমার এ কেমন আক্কেল বলতো? তোমাকে একা কোথায় পাঠিয়ে দিয়েছিলেন? আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি? গরুতো মুখ ফুটে কথা বলতে পারে না। কিন্তু মনে মনে সে এ কথাই বলছিল। তারপর তাকে নিয়ে বাড়িসুদ্ধ হৈ হে পড়ে গেল। ছেলেমেয়েরা চেঁচামেচি মাতামাতি, নাচানাচি শুরু করে দিলো। নিধিরাম লাল গরুর গলা জড়িয়ে ধরে বলল, আমার গরু।
- ক)(1)
"খাবার দেবার পর মুখে বলতে হয়- খাও।"- কাকে?
- খ)(2)
'নিয়তি' গল্পে মুক্তির মহানন্দ বলতে কী বোঝানো হয়েছে?
- গ)(3)
উদ্দীপকের লাল গরুটা 'নিয়তি' গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের নিধিরাম ও 'নিয়তি' গল্পের লেখক একই সূত্রে গাঁথা? যুক্তিসহ বুঝিয়ে দাও।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও