তথ্য ও যোগাযোগ প্রযুক্তি • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলগুলো কী কী? ক্লাউড সার্ভিস ব্যবহারের দুইটি সুবিধা উল্লেখ কর। ২,৫
উত্তর ও ব্যাখ্যা
(১)
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল: ক্লাউড কম্পিউটিং এর প্রধান তিনটি সার্ভিস মডেল রয়েছে।
১. IaaS (Infrastructure as a Service): ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কের মতো অবকাঠামো ভাড়া দেওয়া হয়। উদাহরণ: Amazon EC2।
২. PaaS (Platform as a Service): সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও চালানোর প্ল্যাটফর্ম দেওয়া হয়। উদাহরণ: Google App Engine।
৩. SaaS (Software as a Service): ইন্টারনেটের মাধ্যমে প্রস্তুত সফটওয়্যার ব্যবহার করা যায়। উদাহরণ: Gmail, Google Docs।
ক্লাউড সার্ভিস ব্যবহারের দুইটি সুবিধা:
১. খরচ সাশ্রয়: দামি হার্ডওয়্যার ও সফটওয়্যার কিনতে হয় না; যতটুকু ব্যবহার করা হয় ততটুকুর খরচ (pay-as-you-go) দিতে হয়।
২. যেকোনো স্থান ও ডিভাইস থেকে প্রবেশাধিকার: ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো জায়গা থেকে ডেটা ও সেবা ব্যবহার করা যায়; ডেটা ব্যাকআপ ও নিরাপত্তাও সহজ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও