বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

জনাব 'X' 'Y' অঞ্চলের স্বাধীন শাসক ছিলেন। তাঁর কিছু আত্মীয়রা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। 'P' নামক যুদ্ধে তার নিকট আত্মীয় ও প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করে। ফলে জনাব 'X' যুদ্ধে পরাজিত হয় এবং তাঁর শাসনের অবসান ঘটে।

  1. ক)

    ম্যাগনাকার্টা কী?

    (1)
  2. খ)

    'দস্তক' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লেখিত "বিশ্বাসঘাতকতা বাংলার স্বাধীনতার অবসান ঘটায়"- বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ম্যাগনাকার্টা হলো ১২১৫ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক স্বাক্ষরিত সনদ, যার মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করে জনগণের অধিকার স্বীকৃত হয়।

  2. খ)

    দস্তক হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের জন্য বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতিপত্র।

    মুঘল সম্রাট ফররুখশিয়ারের ফরমানের ভিত্তিতে কোম্পানি এ সুবিধা পেয়েছিল। কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যেও দস্তকের অপব্যবহার করত, ফলে নবাবের রাজস্ব ক্ষতিগ্রস্ত হতো এবং দেশীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ত।

  3. গ)

    উদ্দীপকের ঘটনা ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

    উদ্দীপকের জনাব 'X' স্বাধীন শাসক হিসেবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে তুলনীয়। নবাবের কিছু আত্মীয় ও দরবারি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং পলাশীর যুদ্ধে নিকট আত্মীয় ও প্রধান সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করেন। ফলে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।

  4. ঘ)

    উক্তিটি যথার্থ।

    ১. পলাশীর যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে যুদ্ধে নিষ্ক্রিয় থাকেন, ফলে সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়ে।
    ২. রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ প্রভাবশালী ব্যক্তিও ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
    ৩. এই বিশ্বাসঘাতকতার সুযোগে স্বল্পসংখ্যক ইংরেজ সৈন্য বিজয়ী হয়, এবং বাংলায় কোম্পানির শাসনের ভিত্তি স্থাপিত হয়।

    সুতরাং বিশ্বাসঘাতকতাই বাংলার স্বাধীনতার অবসান ঘটিয়েছিল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন