ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
নদী উপত্যকা কাকে বলে?
- খ)(2)
ভাটি অঞ্চলে নদীর নাব্যতা কম কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রের 'A' দ্বারা চিহ্নিত নদীর গতিপথ বর্ণনা করো।
- ঘ)(4)
চিত্রের 'B' ও 'C' দ্বারা চিহ্নিত নদী দুটির মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বলে তুমি মনে করো? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই খাতকে ঐ নদীর উপত্যকা (River valley) বলে।
- খ)
ভাটি অঞ্চলে নদীর স্রোতের গতি কমে যায়। বর্ষাকালে উজান থেকে আসা খরস্রোতা নদীগুলো পাহাড়ি পলি বয়ে নিয়ে আসে। ভাটিতে স্রোত কম হওয়ায় সেই পলি নদীর তলদেশে জমা হয়ে নদীগর্ভ ভরাট হতে থাকে। ফলে নদীর গভীরতা কমে যায় এবং নৌযান চলাচলের উপযোগিতা বা নাব্যতা হ্রাস পায়। শুষ্ক মৌসুমে এই সমস্যা আরও প্রকট হয়, কারণ তখন পানি কম থাকে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও