ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
ধূমকেতু কাকে বলে?
- খ)(2)
বুধ গ্রহ বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রের 'P' চিহ্নিত গ্রহটির বর্ণনা দাও।
- ঘ)(4)
চিত্রের Q' ও 'R' চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কোনটিতে উজ্জ্বল বলয় রয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মহাকাশে মাঝে মাঝে মাথা ও লেজবিশিষ্ট যে জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে এবং কিছুদিন পর অদৃশ্য হয়ে যায়, তাকে ধূমকেতু বলে।
- খ)
বুধের মাধ্যাকর্ষণ বল খুবই কম। তাই এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। ফলে বুধে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই এবং সেখানে প্রাণীর অস্তিত্বও নেই।
- গ)
চিত্রের P হলো পৃথিবী, কারণ এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। পৃথিবীর বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো।
১. সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার এবং ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলোমিটার।
২. এটি ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে।
৩. চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
৪. পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন ও উপযুক্ত তাপমাত্রা আছে, তাই সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুধু পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। - ঘ)
চিত্রে Q চিহ্নিত গ্রহটির চারদিকে বলয় আছে, তাই এটি শনি। R হলো শুক্র। Q ও R এর মধ্যে Q, অর্থাৎ শনিতে উজ্জ্বল বলয় রয়েছে।
১. শনির বলয়: শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর অনেক উপগ্রহ আছে।
২. শুক্রে বলয় নেই: শুক্র ঘন মেঘে ঢাকা এবং এর বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই-অক্সাইডের তৈরি। এর কোনো উজ্জ্বল বলয় নেই।সুতরাং, Q (শনি) গ্রহে উজ্জ্বল বলয় রয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও