বাংলা ১ম পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
উদ্দীপক-১: আমার যেতে ইচ্ছে করেনদীটির ওই পারেযেথায় ধারে ধারেবাঁশের খোঁটায় ডিঙি নৌকাবাঁধা সারে সারে ।উদ্দীপক-২: ওগো আমার জন্মভূমি, ওগো অপরূপাফিরে কী আর পাব তোমায়? -এ বিদেশ, বিভুঁয়ে তোমারে স্মরি আনমনেআঁখি মুছি সযতনেতবু আশা পারি না ছাড়িতে,বেঁধে রেখেছ যে মা, তোমার স্নেহডোরে।
- ক)(1)
'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিল বিন্যাস কী?
- খ)(2)
'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছিলনে'— চরণটি ব্যাখ্যা করো ।
- গ)(3)
উদ্দীপক-১ এ ‘কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো
- ঘ)(4)
“উদ্দীপক-২ ও ‘কপোতাক্ষ নদ' কবিতায় কবির মনোভাব একই সূত্রে গাঁথা।”— বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিলবিন্যাস কখকখ কখখক।
- খ)
চরণটির অর্থ হলো, কবি প্রবাসে বসে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি আসলে শুনতে পান না, কিন্তু স্মৃতি ও কল্পনার মায়ায় যেন শুনছেন বলে মনে করেন। এই কল্পিত বা মায়াময় ধ্বনি শুনে তিনি কানকে তৃপ্ত করেন। বাস্তবে নদ দূরে, তাই এটি এক ধরনের ভ্রান্তি বা মোহ। এর মাধ্যমে নদের প্রতি কবির গভীর টান ও বিচ্ছেদের বেদনা প্রকাশ পেয়েছে।
- গ)
উদ্দীপক-১-এ ‘কপোতাক্ষ নদ’ কবিতার নদী ও গ্রামীণ প্রকৃতির প্রতি গভীর টান ও স্মৃতিকাতরতা-র দিকটির সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে বক্তার নদীর ওপারে যেতে ইচ্ছে করে, যেখানে ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকা বাঁধা। এতে নদী ও গ্রামজীবনের প্রতি আকর্ষণ প্রকাশ পেয়েছে। কবিতায়ও কবি কপোতাক্ষ নদের কথা সারাক্ষণ মনে করেন এবং এর স্মৃতিতে আকুল হন। তাই নদীকেন্দ্রিক স্মৃতিকাতর ভাব উভয়ে মিলে যায়।
- ঘ)
উদ্দীপক-২ ও ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির মনোভাব একই সূত্রে গাঁথা—উক্তিটি যথার্থ।
১. উদ্দীপক-২-এ বক্তা বিদেশে বসে জন্মভূমিকে ‘ফিরে কি আর পাব তোমায়’ বলে ফেরার সংশয় প্রকাশ করেছেন। কবিতায়ও কবি ‘আর কি হে হবে দেখা?’ বলে একই সংশয় জানিয়েছেন।
২. উদ্দীপকের বক্তা বিদেশ-বিভুঁইয়ে জন্মভূমিকে স্মরণ করে চোখের জল মোছেন। কবিও প্রবাসে নদের স্মৃতিতে ব্যাকুল।
৩. বক্তা মায়ের স্নেহডোরে বাঁধা; কবিও জন্মভূমি ও নদের স্নেহবন্ধনে আবদ্ধ।অতএব, স্বদেশপ্রেম, স্মৃতিকাতরতা ও ফেরার আকুলতায় উদ্দীপক-২ ও কবিতার কবির মনোভাব একই সূত্রে গাঁথা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও