অর্থনীতি • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪
অর্থনীতি প্রশ্ন
আর্থিক প্রতিষ্ঠানের নাম | বিবরণ
X | ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশবলে প্রতিষ্ঠিত স্বল্প মেয়াদি ঋণ পরিশোধের জন্য সাধারণত ১৮ মাসের সময় দিয়ে থাকে।
Y | তিন উপায়ে আমানত গ্রহণ করে। আমানতের নিরাপত্তা প্রদান করে।
- ক)(1)
প্রামাণিক মুদ্রা কাকে বলে?
- খ)(2)
'পঞ্চাশ' টাকার নোটকে অসীম বিহিত মুদ্রা বলা হয় কেন?
- গ)(3)
উদ্দীপকে 'X' দ্বারা কোন আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা করো
- ঘ)(4)
'Y' আর্থিক প্রতিষ্ঠানের তিন ধরনের আমানতের বিপরীতে তিন ধরনের সুবিধা পাওয়া যায়"– উস্তিটির যথার্থতা বিচার করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে মুদ্রার ধাতব মূল্য ও লিখিত (অঙ্কিত) মূল্য সমান, তাকে প্রামাণিক মুদ্রা (Standard Money) বলে।
- খ)
যে মুদ্রা দিয়ে যেকোনো পরিমাণ লেনদেন বা ঋণ পরিশোধ করা যায় এবং কেউ তা নিতে অস্বীকার করতে পারে না, তাকে অসীম বিহিত মুদ্রা বলে। পঞ্চাশ টাকার নোট দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের আইনি স্বীকৃতিপ্রাপ্ত। এই নোট দিয়ে যত টাকার দেনাই হোক, পরিশোধ করা যায় এবং কেউ তা নিতে অস্বীকার করতে পারে না। তাই এটি অসীম বিহিত মুদ্রা।
- গ)
উদ্দীপকে 'X' দ্বারা বাংলাদেশ কৃষি ব্যাংককে চিহ্নিত করা হয়েছে।
ব্যাখ্যা: কৃষি ব্যাংক ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশবলে প্রতিষ্ঠিত হয়। এটি কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দেয়। স্বল্পমেয়াদি ঋণ সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। উদ্দীপকের বর্ণনা এই বৈশিষ্ট্যগুলোর সাথে মেলে। তাই 'X' কৃষি ব্যাংক।
- ঘ)
উদ্দীপকের 'Y' হলো বাণিজ্যিক ব্যাংক। উক্তিটি যথার্থ। কারণ বাণিজ্যিক ব্যাংক প্রধানত তিন ধরনের আমানত গ্রহণ করে এবং প্রতিটির সুবিধা আলাদা।
১. চলতি আমানত: যেকোনো সময় চেকের মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়া যায়। সাধারণত সুদ দেওয়া হয় না। ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক।
২. সঞ্চয়ী আমানত: জমা ও উত্তোলনের সুযোগ আছে, তবে উত্তোলনের সংখ্যা সীমিত। এতে কম হারে সুদ বা মুনাফা পাওয়া যায়। সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য উপযোগী।
৩. স্থায়ী আমানত: নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখতে হয়, মেয়াদ শেষের আগে তোলা যায় না। এতে তুলনামূলক বেশি সুদ বা মুনাফা পাওয়া যায়।সুতরাং, প্রতিটি আমানতের ধরন অনুযায়ী ভিন্ন সুবিধা পাওয়া যায় এবং ব্যাংক আমানতের নিরাপত্তাও দেয়, তাই উক্তিটি যথার্থ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও