ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
দৃশ্যকল্প-১ : সিফাত ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিল। হঠাৎ একটি ঝাঁকুনিতে টেবিলে রাখা পানির গ্লাস, খাবারের প্লেটসহ সবকিছু কাঁপতে লাগল।
দৃশ্যকল্প-২ : রানা দেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী। একদিন বিকেলে সে রেডিওতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনতে পেল।
- ক)(1)
বন্যা কাকে বলে?
- খ)(2)
কোন ধরনের ভূমিতে অধিক মানুষ বসবাস করে? ব্যাখ্যা করো।
- গ)(3)
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো।
- ঘ)(4)
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, তবে তাকে বন্যা বলে।
- খ)
সমভূমিতে অধিক মানুষ বসবাস করে। মানুষ স্বভাবতই সমভূমি অঞ্চলে বাস করতে চায়, কারণ সেখানে কৃষি ও শিল্প গড়ে তোলা যায়। তাই পৃথিবীর সমভূমি অঞ্চলেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। অন্যদিকে পাহাড়ি ও জঙ্গলময় অঞ্চলে জীবনধারণ কঠিন বলে জনবসতি কম।
- গ)
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূত্বকের আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। এর কারণ—
১. প্রধান কারণ: পৃথিবীর উপরিভাগ কতকগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটায়। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলে ভূকম্পন সৃষ্টি হয়।
২. অপ্রধান কারণ: ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজ পড়লে ভূমিকম্প হয়।
৩. বাংলাদেশের ক্ষেত্রে প্রধানত গঠনগত কারণে ভূমিকম্প হয় এবং পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়াও কিছু স্থানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। - ঘ)
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। এর পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনার সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন স্তরের পদক্ষেপ নেওয়া যেতে পারে—
১. সাড়াদান: ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরানো, তল্লাশি ও উদ্ধার কাজ চালানো, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, এবং ত্রাণ বিতরণ ও পুনর্বাসন।
২. পুনরুদ্ধার: ধ্বংস হওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট ও অর্থনৈতিক অবকাঠামো পুনর্নির্মাণ করে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনা। এতে সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া যায়।
৩. উন্নয়ন: ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনা করে এলাকার উন্নয়নে হাত দেওয়া, এবং ভবিষ্যতের জন্য বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্র ও বনায়ন বাড়ানো।সুতরাং, এসব পদক্ষেপ নিলে ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও