ব্যবসায় উদ্যোগ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
রুমা পারভীন ব্যক্তিগত ও পারিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ নিয়ে ১৫টি গরু কিনে একটি খামার স্থাপন করেন। কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে কিছু দিনের মধ্যেই তিনি একজন সফল খামারি হয়ে উঠেন। স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুমা পারভীনকে সম্মাননা পদক দেওয়া হয় তার সাফল্যের ফলে আরও অনেকে খামার প্রতিষ্ঠার উৎসাহী হয়ে উঠেন।
- ক)(1)
প্রশিক্ষণ কী?
- খ)(2)
ব্যবসায়ের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
রুমা পারভীনের খামার প্রতিষ্ঠা কাজটির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতা বিকাশের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা।
- খ)
ব্যবসায়ের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয় হলো যে জায়গা ব্যবসায়ের জন্য সুবিধাজনক ও লাভজনক, তা বাছাই করা। এর জন্য নিচের বিষয়গুলো দেখতে হয়:
১. কাঁচামালের সহজলভ্যতা: কাঁচামাল সহজে ও কম খরচে পাওয়া যাবে কি না।
২. বাজারজাতকরণের সুবিধা: পণ্য বিক্রয়ের জন্য ক্রেতা ও বাজার কাছে আছে কি না।
৩. অবকাঠামোগত সুবিধা: যোগাযোগ, বিদ্যুৎ ও পরিবহন সুবিধা আছে কি না।সঠিক স্থান নির্বাচিত হলে ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বাড়ে।
- গ)
রুমা পারভীনের খামার প্রতিষ্ঠার কাজটি আত্মকর্মসংস্থান।
নিজস্ব পুঁজি বা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। রুমা পারভীন ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তি বিক্রি এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ১৫টি গরু কিনে খামার করেছেন। কঠোর পরিশ্রম, যত্ন ও সৃজনশীলতায় নিজের কর্মসংস্থান নিজেই করেছেন। তাই কাজটি আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত। হাঁস-মুরগি পালন, মৎস্য চাষের মতো খামার স্থাপনও এ শ্রেণির কাজ।
- ঘ)
জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
১. উদ্বুদ্ধকরণ: সম্মাননা পেলে অন্যরা আত্মকর্মসংস্থানে আগ্রহী হয়। উদ্দীপকেও তার সাফল্যে আরও অনেকে খামার স্থাপনে উৎসাহী হয়েছেন।
২. কর্মসংস্থান ও বেকার সমস্যা সমাধান: নতুন নতুন খামার হলে নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থান হয়। এতে বেকারত্ব কমে।
৩. আয় ও সম্পদ বৃদ্ধি: উদ্যোগের মাধ্যমে মূলধন গঠন ও নতুন সম্পদ সৃষ্টি হয়, দেশের আয় বাড়ে এবং উৎপাদন বাড়ে।
৪. প্রচারের ঘাটতি পূরণ: পাঠ্যবই অনুযায়ী উদ্যোগ উন্নয়নে প্রচার-প্রচারণার অভাব একটি বাধা। সম্মাননা প্রচার বাড়িয়ে এ বাধা কমায়।সুতরাং, এ ধরনের সম্মাননা উদ্যোক্তা তৈরিতে সহায়ক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও