হিসাববিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২০

হিসাববিজ্ঞান প্রশ্ন

শ্যামল ট্রেডার্সের ২০১৯ সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:জানু,১ নগদ ২,৫০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু হলো।৫ জহির ট্রেডার্সের নিকট থেকে ৭০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।১০ ৪০,০০০ টাকার পণ্য বিক্রয়ের চুক্তি করা হলো।১৫ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা।২০ মাসিক ১৮,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো।২৫ আসবাবপত্রের ওপর অবচয় ধরা হলো ১,৫০০ টাকা।

  1. ক)

    লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো।

    (1)
  2. খ)

    শ্যামল ট্রেডার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    শ্যামল ট্রেডার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের ওপর প্রভাব দেখাও।

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    লেনদেন নয় এমন ঘটনা:
    ১. জানুয়ারি ১০: ৪০,০০০ টাকার পণ্য বিক্রয়ের চুক্তি, কারণ চুক্তিতে আর্থিক অবস্থার পরিবর্তন হয় না।
    ২. জানুয়ারি ২০: ১৮,০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়োগ, কারণ নিয়োগে আর্থিক পরিবর্তন হয় না।

    মোট পরিমাণ =40,000+18,000== 40,000 + 18,000 = ৫৮,০০০ টাকা।

  2. খ)

    সমীকরণ A=L+OEA = L + OE পদ্ধতিতে শ্যামল ট্রেডার্সের ঘটনাগুলো বিশ্লেষণ:

    তারিখলেনদেন কি নাকারণ
    জানু. ১লেনদেননগদ ও আসবাবপত্র সম্পদ এবং মূলধন বাবদ মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ A ও OE বৃদ্ধি পেয়েছে।
    জানু. ৫লেনদেনপণ্য ক্রয়ে ক্রয় ব্যয় বাবদ মালিকানা স্বত্ব হ্রাস এবং প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ L বৃদ্ধি ও OE হ্রাস পেয়েছে।
    জানু. ১০লেনদেন নয়চুক্তিতে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি; সমীকরণের কোনো উপাদান পরিবর্তিত হয়নি।
    জানু. ১৫লেনদেনব্যাংক সম্পদ বৃদ্ধি ও নগদ সম্পদ হ্রাস পেয়েছে। অর্থাৎ A-এর এক অংশ বাড়ে ও অন্য অংশ কমে।
    জানু. ২০লেনদেন নয়নিয়োগে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি।
    জানু. ২৫লেনদেনঅবচয় একটি অদৃশ্যমান লেনদেন। এতে আসবাবপত্র সম্পদ হ্রাস ও অবচয় ব্যয় বাবদ মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে। অর্থাৎ A ও OE হ্রাস পেয়েছে।
  3. গ)

    শ্যামল ট্রেডার্সের লেনদেনগুলো থেকে নগদান, ব্যাংক, আসবাবপত্র, প্রদেয় (জহির ট্রেডার্স), মূলধন, ক্রয় ও অবচয় হিসাব পাওয়া যায়। জানুয়ারি ১০ ও ২০ তারিখের ঘটনা লেনদেন নয়, তাই এ দুটির প্রভাব সমীকরণে দেখানো হয়নি। পাঠ্যবইয়ের পদ্ধতি অনুযায়ী ক্রয় ও অবচয় ব্যয়রূপে মালিকানা স্বত্ব হ্রাস করে।

    শ্যামল ট্রেডার্সের ২০১৯ সালের জানুয়ারি মাসের হিসাব সমীকরণ

    তারিখনগদব্যাংকআসবাবপত্র=প্রদেয় হিসাব+মালিকানা স্বত্বমন্তব্য
    জানু. ১২,৫০,০০০২৫,০০০=+২,৭৫,০০০মূলধন
    জানু. ৫=৭০,০০০+(৭০,০০০)ক্রয় ব্যয়
    জানু. ১৫(১০,০০০)১০,০০০=+
    জানু. ২৫(১,৫০০)=+(১,৫০০)অবচয়
    উদ্বৃত্ত২,৪০,০০০১০,০০০২৩,৫০০=৭০,০০০+২,০৩,৫০০
    মোট২,৭৩,৫০০=২,৭৩,৫০০

    সম্পদ ২,৭৩,৫০০ = দায় ৭০,০০০ + মালিকানা স্বত্ব ২,০৩,৫০০।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন