ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
ঘটনা-১: রাহুল একটি মুভিতে দেখলো যে, বড় বড় ভবনগুলো মুহূর্তের মধ্যে ধ্বসে পড়ছে, বহু মানুষের প্রাণহানি ঘটে।ঘটনা-২: দিপন একটি মুভিতে দেখলো যে, ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল দিয়ে উত্তপ্ত গলিত পদার্থ বের হয়ে, জমাট বেধে এক ধরনের পর্বত সৃষ্টি করে।
- ক)(1)
নগ্নীভবন কাকে বলে?
- খ)(2)
‘ওয়েভ ট্রেন' বলতে কী বোঝায়?
- গ)(3)
উদ্দীপকে রাহুলের দেখা ঘটনাটির কারণ ব্যাখ্যা করো।
- ঘ)(4)
দিপনের দেখা ঘটনাটির ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বিচূর্ণীভবনের পর ক্ষয়ীভবন দ্বারা শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলা নগ্ন হয়ে পড়ার কার্যকে নগ্নীভবন বলে।
- খ)
সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে। ঢেউয়ের এই ধারাবাহিক আসাকে ঢেউয়ের রেলগাড়ি বা ‘ওয়েভ ট্রেন’ বলে।
- গ)
রাহুলের দেখা ঘটনাটি ভূমিকম্প। এর কারণ:
প্রধান কারণ:
১. পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট বা ফলক দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটায়।
২. অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের ওপর ভূকম্পন সৃষ্টি হয়।অপ্রধান কারণ: শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজ, ভূত্বকের তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্পের ধাক্কা, ভূগর্ভের চাপের হ্রাস-বৃদ্ধি এবং হিমবাহ পতন।
- ঘ)
দিপনের দেখা ঘটনাটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যা জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি করে। এর ফলাফল:
ভূমিরূপের পরিবর্তন:
১. নির্গত লাভা জমে আগ্নেয় পর্বত (যেমন ভিসুভিয়াস), মালভূমি (দাক্ষিণাত্য) ও লাভা সমভূমি গঠন করে।
২. সমুদ্রের তলদেশে লাভা জমে আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয়। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ।
৩. ভূপৃষ্ঠ ধসে গভীর গহ্বর হয় (১৮৮৩ সালে সুমাত্রা ও জাভার মাঝে)। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে হ্রদ হয়।সুফল: লাভা থেকে গঠিত মাটি উর্বর, যেমন দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযোগী। লাভার সাথে খনিজ পদার্থও পাওয়া যায়।
কুফল: লাভা ও ভস্মে গ্রাম, নগর ও কৃষিক্ষেত্র ধ্বংস হয়। যেমন ইতালির ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে হারকিউলেনিয়াম ও পম্পেই শহর চাপা পড়েছিল।
সুতরাং, অগ্ন্যুৎপাতের ফলে ক্ষয়ক্ষতি ও সুফল দুটিই হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও