বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

সারাংশ লেখো:(ক) শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। কালি-ধুলার মাঝে, রৌদ্র-বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়ায় পাখার তলে থাকবার দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি কুমতলব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ, স্ফূর্তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিতসাধন হয় না। মানবসমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায়, মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে।অথবা, সারমর্ম লেখো:(খ) কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করাই মানুষের কর্তব্য। আরামে বসে থাকা মৃত্যুর আয়োজনের শামিল। কাজে ব্যস্ত থাকলে মনে কুচিন্তা বাসা বাঁধে না এবং শরীরে সামর্থ্য, স্বাস্থ্য ও আনন্দ আসে। পরিশ্রমের পরের বিশ্রামই প্রকৃত আনন্দ, যার জন্য কৃত্রিম আয়োজনের প্রয়োজন হয় না। শুধু চিন্তা দিয়ে জগতের কল্যাণ হয় না; মানুষের সঙ্গে মিশে কাজ ও আচরণের মধ্য দিয়েই মানুষ নিজেকে পূর্ণ করে তোলে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন