ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

মানচিত্র | বৈশিষ্ট্য
A | প্রাকৃতিক, জলবায়ুগত এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করে তৈরি করা হয়।
B | কৃষিবিদরা এই ধরনের মানচিত্র ব্যবহার করেন।
C | রেজিস্ট্রিকৃত ভূমির মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়।

  1. ক)

    জিআইএস কাকে বলে?

    (1)
  2. খ)

    কীভাবে জিপিএস এর মাধ্যমে জমির সীমানা চিহ্নিত হয়ে থাকে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'A' চিহ্নিত মানচিত্রটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    'B' ও 'C' চিহ্নিত মানচিত্রদ্বয়ের মধ্যে কোনটি সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস (GIS) বলে। এটি একটি কম্পিউটার সফটওয়্যারভিত্তিক ব্যবস্থা।

  2. খ)

    জিপিএস (GPS) ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। এর রিসিভার যন্ত্রটি কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব নির্ণয় করে।
    জমির সীমানা চিহ্নিত করতে জমির কোণা বা সীমানার বিভিন্ন বিন্দুতে গিয়ে ঐ বিন্দুগুলোর অবস্থান জিপিএস দিয়ে নির্ণয় করা হয়। এই বিন্দুগুলো যোগ করে জমির সীমানা ও আকার পাওয়া যায়। এভাবে ঝামেলা ছাড়াই কম সময়ে জমির সীমানা চিহ্নিত করা যায়। এজন্য মেঘমুক্ত পরিষ্কার আকাশ প্রয়োজন।

  3. গ)

    'A' চিহ্নিত মানচিত্রটি হলো ভূচিত্রাবলি বা এটলাস (Atlas)।

    ১. অনেক মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলি (এটলাস) বলে।
    ২. এটি সাধারণত খুব ছোট স্কেলে তৈরি করা হয়।
    ৩. প্রাকৃতিক, জলবায়ুগত এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভাগ করে এটি তৈরি হয়।
    ৪. স্থানের অভাবে এতে অধিকাংশ বৈশিষ্ট্য রং দিয়ে বোঝানো হয়। শুধু পাহাড়ের চূড়া, গুরুত্বপূর্ণ নদী ও প্রধান রেলপথ প্রতীক দিয়ে দেখানো থাকে।

  4. ঘ)

    'B' হলো মৃত্তিকা মানচিত্র (কৃষিবিদরা ব্যবহার করেন) এবং 'C' হলো ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র (ভূমির মালিকানার সীমানা চিহ্নিত করে)। আমার মতে সকল মানুষের জন্য 'C' মানচিত্রটি বেশি গুরুত্বপূর্ণ।

    ১. মালিকানার প্রমাণ: এই মানচিত্রে রেজিস্ট্রিকৃত জমি বা বাড়ির সীমানা চিহ্নিত থাকে, যা জমির মালিক সবার প্রয়োজন।
    ২. কর নির্ধারণ: এই মানচিত্র থেকে হিসাব করেই সরকার ভূমির মালিকের কাছ থেকে কর নেয়।
    ৩. বিরোধ নিষ্পত্তি: জমির সীমানা নিয়ে বিরোধ হলে এটি সমাধানে সাহায্য করে।

    পক্ষান্তরে, 'B' মানচিত্র শুধু কৃষিবিদদের ফসল নির্বাচনে কাজে লাগে। সুতরাং, ভূমি-সংক্রান্ত প্রায় সব মানুষের জন্য প্রযোজ্য হওয়ায় 'C' মানচিত্র অধিক গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন