বিজ্ঞান • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২০
বিজ্ঞান প্রশ্ন
টমির চুল তার বাবার চুলের মতো কুকড়ানো এবং মায়ের চোখের মতো চোখ দুটিও নীল। টমি তার মা-বাবার মতোই আচরণ করে। টমির বাবার দেহের ওজন ৭৫ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার।
- ক)(1)
ডাবল হেলিক্স কাকে বলে?
- খ)(2)
'ডাউন'স সিনড্রোম' বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
- গ)(3)
টমির বাবার 'BMI' নির্ণয় করো।
- ঘ)(4)
টমির চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরের কৌশল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
DNA অণুর দুটি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের চারদিকে প্যাঁচানো সিঁড়ির মতো যে দ্বি-সূত্রী কাঠামো গঠন করে, তাকে ডাবল হেলিক্স বলে।
- খ)
ডাউন'স সিনড্রোম একটি বংশগত ক্রোমোজোমজনিত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির ২১ নম্বর ক্রোমোজোমটি জোড়ার বদলে তিনটি থাকে, ফলে মোট ক্রোমোজোম সংখ্যা ৪৬টির বদলে ৪৭টি হয়। এতে শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয় এবং চেহারায় বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়।
- গ)
বিএমআই (BMI) = দেহের ওজন (কেজি) / [উচ্চতা (মিটার)]²
এখানে ওজন = ৭৫ কেজি এবং উচ্চতা = ১.৮ মিটার।
অতএব টমির বাবার বিএমআই প্রায় ২৩.১৫ কেজি/মিটার²। এটি ১৮.৫-২৪.৯ সীমার মধ্যে, তাই তাঁর ওজন সঠিক।
- ঘ)
টমির বাবা-মায়ের বৈশিষ্ট্য ক্রোমোজোম ও জিনের মাধ্যমে জননকোষের সাহায্যে টমির মধ্যে স্থানান্তরিত হয়েছে।
১. জিন ও ক্রোমোজোম: প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন DNA দিয়ে গঠিত, যা ক্রোমোজোমে থাকে। মানুষের দেহকোষে ২৩ জোড়া (৪৬টি) ক্রোমোজোম থাকে।
২. জননকোষ: ডিম্বাণু ও শুক্রাণু তৈরির সময় ক্রোমোজোম জোড়া থেকে একটি করে ক্রোমোজোম গিয়ে অর্ধেক হয়। তাই প্রতিটি জননকোষে ২৩টি ক্রোমোজোম থাকে।
৩. নিষেক: মায়ের ডিম্বাণু ও বাবার শুক্রাণু মিলে যে জাইগোট হয়, তাতে আবার ২৩ জোড়া ক্রোমোজোম ফিরে আসে। উদ্দীপকে বাবার কুঁকড়ানো চুলের জিন এবং মায়ের নীল চোখের জিন এভাবেই টমি পেয়েছে।সুতরাং, জননকোষের মাধ্যমে মা ও বাবার জিন টমির মধ্যে স্থানান্তরিত হয়েছে বলেই সে তাদের মতো বৈশিষ্ট্য ও আচরণ পেয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও