বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

যেকোনো একটি লেখো:

3.1.

সারাংশ লেখো:বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গা পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভেরনিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।

3.2.

সারমর্ম লেখো:শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে। চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে,-সেও অতি নির্বোধ, অধম। খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে, কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

উত্তর ও ব্যাখ্যা

3.1. সারাংশ

শিরোনাম: বিদ্যার চেয়ে চরিত্র বড়ো

বিদ্যা মূল্যবান সম্পদ হলেও চরিত্র তার চেয়েও মূল্যবান। তাই শুধু বিদ্বান বলেই কেউ সমাদরের যোগ্য নয়। চরিত্রহীন ব্যক্তি বহু বিদ্যায় পারদর্শী হলেও তার সঙ্গ ত্যাগ করাই উচিত। মণির লোভে যেমন বিষধর সাপের কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, তেমনি বিদ্যার জন্য দুর্জন বিদ্বানের কাছে যাওয়া উচিত নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন