ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র প্রশ্ন
ম্যানেজমেন্ট বাই অবজেক্ভিস কী? (What is management by objectives?)
উত্তর ও ব্যাখ্যা
(1) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা (Management by Objectives, MBO) হলো এমন একটি ব্যবস্থাপনা পদ্ধতি, যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অধস্তনরা একসাথে বসে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে, সেই লক্ষ্য অর্জনের দায়িত্ব বণ্টন করে এবং নির্দিষ্ট সময় পরপর অগ্রগতি মূল্যায়ন করে।
পিটার ড্রাকার এই ধারণা জনপ্রিয় করেন। এর প্রধান ধাপ: ১. প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ; ২. বিভাগ ও ব্যক্তির লক্ষ্য নির্ধারণ; ৩. কার্যক্রম বাস্তবায়ন; ৪. কার্যসম্পাদন মূল্যায়ন; ৫. ফলাফল অনুযায়ী পুরস্কার বা সংশোধন।
এর সুবিধা হলো কর্মীদের অংশগ্রহণ বাড়ে, প্রেষণা বৃদ্ধি পায়, লক্ষ্য স্পষ্ট থাকে এবং মূল্যায়ন সহজ হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও