বাংলা ১ম পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩

বাংলা ১ম পত্র প্রশ্ন

পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়পুর গ্রামে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা শুরু করে। চারদিক থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। পথে পথে রক্তের দাগ। প্রাণ বাঁচাতে আতঙ্কিত মানুষ যে যেদিকে পারে ছুটছে। এসব দেখে এ গ্রামেরই কিশোর বিপ্লব মনে মনে সিদ্ধান্ত নিল— এ অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। তাই দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে বিপ্লব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

  1. ক)

    মাটিকাটার দলে বুধাকে কে নিয়েছিল?

    (1)
  2. খ)

    নদীর নাম জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী? – কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের পাকবাহিনীর আচরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো ।

    (3)
  4. ঘ)

    "উদ্দীপকের কিশোর বিপ্লব ও উপন্যাসের বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়েছিল।”— উক্তিটির যথার্থতা নিরূপণ করো ।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. গ)

    উদ্দীপকের পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়পুর গ্রামে ঢুকে নির্বিচারে গণহত্যা চালায়, চারদিকে গুলি ও রক্তের দাগ, আতঙ্কিত মানুষ প্রাণ নিয়ে ছোটে। এই নৃশংসতা 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের হত্যা, নির্যাতন ও গ্রামের পর গ্রাম ধ্বংসের বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।

  2. ঘ)

    উক্তিটি যথার্থ।

    ১. উদ্দীপকে কিশোর বিপ্লব হানাদারদের অন্যায় ও গণহত্যা দেখে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়; উপন্যাসের কিশোর বুধাও পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে প্রতিরোধে নামে।
    ২. দুজনেই দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে ভয়কে জয় করে যুদ্ধে যুক্ত হয়েছে।
    ৩. উভয়ের প্রেরণার উৎস গভীর দেশপ্রেম ও অন্যায়ের প্রতি ঘৃণা।

    সুতরাং বিপ্লব ও বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়েছিল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন