ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
A | B | C
স্ফটিকাকার, কঠিন, ভারী | স্তরীভূত, জৈবিক, নরম | খুব কঠিন, ঢেউ খেলানো
- ক)(1)
মালভূমি কী?
- খ)(2)
মাওনালেমা কী ধরনের আগ্নেয়গিরি? ব্যাখ্যা করো।
- গ)(3)
'A' শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'B' ও 'C' এর তুলনামূলক আলোচনা করে কোনটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ? মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু, খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
- খ)
মাওনালেয়া হাওয়াই দ্বীপের একটি সক্রিয় আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনও বন্ধ হয়নি, সেগুলোকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। আকৃতির দিক থেকে মাওনালেয়া একটি শিল্ড আগ্নেয়গিরি। এর তলদেশ চওড়া, ঢাল সামান্য এবং দ্রুতবেগে প্রবাহিত বিক্ষিপ্ত লাভা দ্বারা গঠিত।
- গ)
'A' শিলার বৈশিষ্ট্য স্ফটিকাকার, কঠিন ও ভারী, তাই এটি আগ্নেয় শিলা। একে প্রাথমিক শিলা বলার কারণ হলো-
১. সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড। তা ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল ও পরে শীতল হয়ে কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত হয়ে যে শিলা প্রথম গঠিত হয়, তা-ই আগ্নেয় শিলা।
২. পাললিক ও রূপান্তরিত শিলা পরবর্তীতে এই আগ্নেয় শিলা থেকেই সৃষ্টি হয়েছে।পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে এবং অন্য শিলার উৎস, তাই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়।
- ঘ)
ছকে 'B' হলো পাললিক শিলা (স্তরীভূত, জৈবিক, নরম) এবং 'C' হলো রূপান্তরিত শিলা (খুব কঠিন, ঢেউ খেলানো)।
তুলনা:
বিষয় 'B' (পাললিক শিলা) 'C' (রূপান্তরিত শিলা) গঠন পলি জমে স্তরে স্তরে গঠিত আগ্নেয় ও পাললিক শিলা চাপ ও তাপে রূপ বদলে গঠিত কঠিনতা নরম ও হালকা, সহজে ক্ষয়প্রাপ্ত খুব কঠিন জীবাশ্ম দেখা যায় দেখা যায় না উদাহরণ বেলেপাথর, কয়লা, চুনাপাথর মার্বেল, স্লেট, নিস কৃষিক্ষেত্রে গুরুত্ব: আমার মতে কৃষিক্ষেত্রে 'B' অর্থাৎ পাললিক শিলা অধিক গুরুত্বপূর্ণ।
১. পাললিক শিলা নরম ও সহজে ক্ষয়প্রাপ্ত হয়, তাই এটি ভেঙে পলি ও মাটিতে পরিণত হয়। এই পলিমাটিতে ফসল ভালো ফলে।
২. মহাদেশীয় ভূত্বকের আবরণের প্রায় ৭৫ ভাগই পাললিক শিলা, ফলে বিস্তীর্ণ অঞ্চল চাষের উপযোগী হয়।
৩. রূপান্তরিত শিলা খুব কঠিন হওয়ায় সহজে ভেঙে মাটি তৈরি করে না।সুতরাং, কৃষিক্ষেত্রে পাললিক শিলা ('B') অধিক গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও