ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

হিমেল ও রুবেল দুই বন্ধু। একই বাজারে পাশাপাশি দুইজনের দুইটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। অগ্নিকান্ডে দুইজনের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিমাচুক্তি থাকায় রুবেল ক্ষতিপূরণ পেয়ে ব্যবসায় চালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে বিমাচুক্তি না থাকায় হিমেলের ব্যবসায় বন্ধ হয়ে যায়।

  1. ক)

    কপিরাইট কোন ধরনের সম্পদ?

    (1)
  2. খ)

    বাংলাদেশে কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? ব্যাখ্যা কর

    (2)
  3. গ)

    রুবেল কোন ধরনের বিমাচুক্তি করেছিল? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের আলোকে বিমার গুরুত্ব বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কপিরাইট একটি মেধাসম্পদ বা বুদ্ধিবৃত্তিক সম্পদ।

  2. খ)

    বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়।
    অংশীদারগণ ইচ্ছা করলে অংশীদারি আইনে উল্লিখিত নিয়ম অনুসারে নিবন্ধন ফরম পূরণ করে স্থানীয় নিবন্ধকের কাছে আবেদন করতে পারেন। এ জন্য নির্দিষ্ট হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। অন্যদিকে যৌথ মূলধনি কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক।

  3. গ)

    রুবেল অগ্নি বিমা চুক্তি করেছিলেন।

    যে বিমা চুক্তির মাধ্যমে বিমাগ্রহীতাকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, তাকে অগ্নি বিমা বলে। সাধারণত পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা, যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষার জন্য এ বিমা করা হয়। উদ্দীপকে অগ্নিকাণ্ডে রুবেলের দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও বিমাচুক্তি থাকায় তিনি ক্ষতিপূরণ পান। তাই তাঁর বিমাটি অগ্নি বিমা।

  4. ঘ)

    উদ্দীপকে হিমেল ও রুবেলের ঘটনা থেকে ব্যবসায়ে বিমার গুরুত্ব স্পষ্ট বোঝা যায়।

    ১. ক্ষতিপূরণ প্রাপ্তি: অগ্নিকাণ্ডে দুজনের দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিমা থাকায় রুবেল বিমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছেন।
    ২. ব্যবসায় নিরবচ্ছিন্নভাবে চালানো: ক্ষতিপূরণের অর্থ দিয়ে রুবেল ব্যবসায় আবার চালু করতে পেরেছেন। অন্যদিকে বিমা না থাকায় হিমেলের ব্যবসায় বন্ধ হয়ে গেছে। বিমাকারী না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করতে হতো।
    ৩. ঝুঁকি ও অনিশ্চয়তা দূর: আগুন, চুরি, জাহাজডুবি ইত্যাদি ঝুঁকির কারণে ব্যবসায় যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। বিমা এ ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে।

    সুতরাং, ব্যবসায়কে নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে বিমার গুরুত্ব অপরিসীম।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন