ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
বাংলাদেশের যাতায়ত ব্যবস্থা | বাংলাদেশের যাতায়ত ব্যবস্থা
A | সমতল ভূম, মজবুত মাটি।
B | সমুদ্র বন্দরের অবস্থান, সমতল স্থলভাগ'।
C | নিম্নভূমি, নদীবহুল এলাকা।
- ক)(1)
বাণিজ্য কাকে বলে
- খ)(2)
বলপূর্বক অভিবাসনের কারণ ব্যাখ্যা করো।
- গ)(3)
ছকের ' B' দ্বারা দেশের কোন যাতায়াত ব্যবস্থাকে বোঝানো হয়েছে? বর্ণনা দাও।
- ঘ)(4)
ছকের 'A' ও 'C' যাতায়াত ব্যবস্থা দুটির মধ্যে কোনটি পণ্য পরিবহণে খরচ তুলনামূলক কম? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলিকে বাণিজ্য বলে।
- খ)
প্রত্যক্ষ রাজনৈতিক চাপ বা পরোক্ষ অর্থনৈতিক ও সামাজিক চাপের ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে, তাকে বলপূর্বক অভিবাসন বলে। গৃহযুদ্ধ, যুদ্ধ ও সাম্প্রদায়িক বৈষম্য এর প্রধান কারণ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির কারণেও মানুষ পুরনো বাসস্থান ছাড়তে বাধ্য হয়। এসব ক্ষেত্রে নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির চাপে মানুষ স্থান ত্যাগ করে।
- গ)
ছকের 'B' দ্বারা বাংলাদেশের রেলপথ যাতায়াত ব্যবস্থাকে বোঝানো হয়েছে।
সমতলভূমি এবং সমুদ্র উপকূলে বন্দরের অবস্থান রেলপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা। এজন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে বন্দরকে কেন্দ্র করে সমতলভূমিতে রেলপথ গড়ে উঠেছে।
বাংলাদেশের রেলপথ :
১. ব্রডগেজ : যমুনা নদীর পশ্চিমাংশে রাজশাহী ও খুলনা বিভাগে ৬৫৯ কিলোমিটার।
২. মিটারগেজ : যমুনা নদীর পূর্বাংশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১,৯৪৩ কিলোমিটার।
৩. ডুয়েলগেজ : জামতৈল থেকে জয়দেবপুর পর্যন্ত ৩৭৫ কিলোমিটার।রেলপথ দেশের প্রধান বন্দর, শহর, বাণিজ্য ও শিল্পকেন্দ্রকে যুক্ত করে এবং কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহন, শ্রমিক চলাচল ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ঘ)
ছকের 'A' হলো সড়কপথ (সমতলভূমি ও মজবুত মাটি) এবং 'C' হলো নৌপথ (নিম্নভূমি ও নদীবহুল এলাকা)। আমার মতে, পণ্য পরিবহনে 'C' অর্থাৎ নৌপথে খরচ তুলনামূলক কম।
১. সুলভ পরিবহন : নৌপথ বাংলাদেশের সুলভ পরিবহন ব্যবস্থা। নদীমাতৃক এ দেশে প্রাকৃতিকভাবেই নদী ও খালবিলের জালের মতো নৌপথ ছড়িয়ে আছে। তাই এর জন্য আলাদা পথ নির্মাণের ব্যয় নেই।
২. নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় : সড়কপথ নির্মাণে ভূমি, শক্ত মাটি ও ব্রিজ-কালভার্ট দরকার হয়, যার খরচ বেশি। নদীবহুল ও নিম্নভূমি এলাকায় সড়ক নির্মাণ আরও ব্যয়বহুল।
৩. যানবাহনের খরচ : সড়কপথে গাড়ির জ্বালানি খরচ তুলনামূলক বেশি। নৌপথে একসাথে বেশি পণ্য পরিবহন করা যায়, ফলে প্রতি একক পণ্যের পরিবহন খরচ কম পড়ে।সুতরাং, নিম্নভূমি ও নদীবহুল এলাকায় অবস্থিত নৌপথেই পণ্য পরিবহনে খরচ তুলনামূলক কম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও