বাংলা ১ম পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ থেকে নিচিন্তপুরবাসীকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন স্কুল শিক্ষক জালাল মিয়া। তিনি গেরিলা বাহিনী গঠন করে পাকিস্তানি সেনাদের চেকপোস্ট ও ক্যাম্প ইত্যাদিতে ঝটিকা আক্রমণ করে সরে পড়তেন। গেরিলা বাহিনীর দুঃসাহসিক বিভিন্ন অপারেশন পাকিস্তানি সেনাদের ঘুম হারাম করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী জালাল মিয়ার বাড়িঘর জ্বালিয়ে দেয়। এমনকি তাঁর বৃদ্ধ পিতামাতাসহ স্বজনদের গুলি করে হত্যা করে। স্বজন হারানোর ব্যথা নিয়ে জালাল মিয়া সিদ্ধান্ত নেন যে, বিজয়ের নিশান উড়িয়েই তিনি গ্রামে ফিরবেন।
- ক)(1)
বুধাকে গোবর রাজা বলে ডাকে কে?
- খ)(2)
আহাদ মুন্সির চোখ লাল হয়ে ওঠে কেন? বুঝিয়ে লেখো ।
- গ)(3)
উদ্দীপকের পাকিস্তানি হানাদার বাহিনীর কর্মকাণ্ডে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের যে চিত্র ফুটে উঠেছে 'তা বর্ণনা করো।
- ঘ)(4)
“উদ্দীপকের জালাল মিয়া ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একই আদর্শের ধারক।”- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপকের পাকিস্তানি হানাদার বাহিনী নিচিন্তপুরের মানুষের ওপর নির্মম অত্যাচার চালায়, বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং বৃদ্ধ পিতামাতাসহ স্বজনদের গুলি করে হত্যা করে।
'কাকতাড়ুয়া' উপন্যাসেও পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা গ্রামের নিরীহ মানুষকে হত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে।
সুতরাং, উদ্দীপকে উপন্যাসের হানাদার বাহিনীর নৃশংসতা ও নিপীড়নের চিত্রটি ফুটে উঠেছে। - ঘ)
মন্তব্যটি যথার্থ।
১. জালাল মিয়া হানাদারদের অত্যাচার থেকে গ্রামবাসীকে বাঁচাতে গেরিলা বাহিনী গঠন করেন। স্বজন হারিয়েও তিনি পিছু হটেননি।
২. বুধাও নিজের গ্রাম ও মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং হানাদার ও রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধে অংশ নেয়।
৩. দুজনেই ব্যক্তিগত ক্ষতির কষ্টকে প্রতিরোধের শক্তিতে রূপ দেন এবং স্বাধীনতার আদর্শে অবিচল থাকেন।
সুতরাং, জালাল মিয়া ও বুধা একই আদর্শের ধারক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও