বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
জাতীয় স্মৃতিসৌধ কীসের প্রতীক?
- খ)(2)
মুজিবনগর স্মৃতিসৌধে ২৪টি দেয়াল নির্মাণ করা হয় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কোন সমস্যার সাক্ষ্য বহন করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"উক্ত সমস্যা আন্তর্জাতিক অজানে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দিয়েছিল"-বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধে নাম-না-জানা লক্ষ লক্ষ শহিদের অমর স্মৃতির প্রতীক। এর সাত জোড়া দেয়াল বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক।
- খ)
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুরের বৈদ্যনাথতলায় অবস্থিত। এখানে ২৪টি ত্রিভুজাকৃতির দেয়াল ২৪ বছরের পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের প্রতীক। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালি ধাপে ধাপে ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত হয়ে শেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। দেয়ালগুলো ধাপে ধাপে উঁচু হয়ে সেই সংগ্রামের অগ্রগতি বোঝায়।
- গ)
উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শরণার্থী সমস্যার সাক্ষ্য বহন করে।
১. ২৫ মার্চের গণহত্যা শুরু হলে প্রাণভয়ে লাখ লাখ মানুষ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে আশ্রয় নেয়।
২. ৫ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ৮৮ লাখ ৯৯ হাজার ৩০৫ জন। এর অধিকাংশ ছিল হিন্দু।
৩. শরণার্থী শিবিরগুলোতে খাদ্য, পানীয় জল ও ওষুধের তীব্র অভাব ছিল। অনেকে খোলা আকাশের নিচে, রাস্তায় ও রেলস্টেশনে থাকতে বাধ্য হয়।
৪. ত্রিপুরায় ১৪ লাখ শরণার্থী আশ্রয় নেয়, যা সে রাজ্যের মোট জনসংখ্যার সমান। - ঘ)
শরণার্থী সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দিয়েছিল—এ মন্তব্য যথার্থ। কারণ—
১. সমস্যার ব্যাপকতা: প্রায় ৯০ লাখ মানুষের আশ্রয় নেওয়া বিশ্বের সামনে পাকিস্তানি অত্যাচারের নির্মম চিত্র তুলে ধরে। ইউএনএইচসিআর-প্রধান প্রিন্স সদরুদ্দিন আগা খান একে সমসাময়িক কালের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন।
২. জাতিসংঘ ও বিশ্বের সাড়া: জাতিসংঘ সবচেয়ে বড় মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসে। ভারত শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দেয়।
৩. বিশ্বজনমত: বিবিসিসহ বিভিন্ন দেশের গণমাধ্যম শরণার্থীদের করুণ অবস্থা ও গণহত্যার খবর প্রচার করে বিশ্বজনমতকে মুক্তিযুদ্ধের পক্ষে জাগ্রত করে।সুতরাং, শরণার্থী সমস্যা বিশ্ববাসীর সহানুভূতি এনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়িয়েছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও