ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
বনভূমি | বৈশিষ্ট্য
X | জোয়ার ভাটা প্রভাবিত।
Y | সারা বছর সবুজ থাকে-।
Z | শীতকালে পাতা ঝড়ে পড়ে।
- ক)(1)
অর্থকরী ফসল কাকে বলে?
- খ)(2)
গ্রীষ্মকালে পাট চাষ বেশি হয় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
'Y' বনভূমির বৈশিষ্ট্য বর্ননা করো।
- ঘ)(4)
অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 'X' ও 'Z' বনভূমির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যেসব ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয়, তাকে অর্থকরী ফসল বলে। যেমন পাট, চা।
- খ)
পাট উষ্ণ অঞ্চলের ফসল। পাট চাষের জন্য অধিক তাপমাত্রা (২০° থেকে ৩৫° সেলসিয়াস) এবং প্রচুর বৃষ্টিপাতের (১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার) প্রয়োজন হয়।
গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং কালবৈশাখী ও বর্ষার শুরুতে বৃষ্টি হয়। এ সময় নদীর অববাহিকার পলিযুক্ত দোআঁশ মাটিও ভেজা থাকে। এসব অনুকূল পরিবেশের কারণে গ্রীষ্মকালে পাট চাষ বেশি হয়। - গ)
'Y' হলো ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, কারণ এ বনের গাছ সারা বছর সবুজ থাকে। এর বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো।
১. অবস্থান: এ বনভূমি খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে বিস্তৃত।
২. জলবায়ু: পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি জন্মে।
৩. উদ্ভিদ: চাপালিশ, ময়না, তেলসুর ও বাঁশের মতো গাছ এখানে দেখা যায়। এসব গাছের পাতা একসঙ্গে ঝরে যায় না, তাই সারা বছর সবুজ থাকে। - ঘ)
'X' হলো স্রোতজ বনভূমি বা সুন্দরবন (জোয়ার-ভাটা প্রভাবিত) এবং 'Z' হলো ক্রান্তীয় পাতাঝরা বনভূমি (শীতে পাতা ঝরে)। অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ দুটির গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো।
১. অর্থনৈতিক গুরুত্ব: দুটি বন থেকেই কাঠ, বাঁশ, বেত, মধু ও মোম সংগ্রহ করা যায়। সুন্দরবনের কাঠ দিয়ে খুলনায় নিউজপ্রিন্ট কারখানা চলে। এছাড়া বনজ সম্পদ বিক্রি করে সরকার রাজস্ব পায়।
২. পর্যটন: সুন্দরবন পর্যটন শিল্পের সম্ভাবনাময় স্থান, যা বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে।
৩. ভূমিক্ষয় রোধ: Z বনভূমি (মধুপুর, ভাওয়াল, বরেন্দ্র) মাটি ধরে রেখে ভূমিক্ষয় কমায় এবং আবহাওয়াকে আর্দ্র রেখে বৃষ্টিপাতে সহায়তা করে।
৪. দুর্যোগ প্রতিরোধ: X বনভূমি উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমায়।
৫. জীববৈচিত্র্য: দুটি বনই বহু প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল।সুতরাং, অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য উভয় ক্ষেত্রেই X ও Z বনভূমির গুরুত্ব অপরিসীম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও