ব্যবসায় উদ্যোগ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

জনাব মাহদি একজন বালি ব্যবসায়ী। বর্ষা মৌসুমে পরিবেশ প্রতিকূল থাকার কারণে তিনি ব্যবসায়ের পাশাপাশি নতুন কাজ করার উদ্যোগ গ্রহণ করলেন। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনে লোকজন আপত্তি জানাল। বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছু শ্রমিক ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপ্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশ করল। ফলে তিনি বালি উত্তোলন না করার সিদ্ধান্ত নিলেন।

  1. ক)

    কীভাবে স্থানগত বাধা দূর করা হয়?

    (1)
  2. খ)

    ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    জনাব মাহদির বালি উত্তোলন কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনাব মাহদির ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানটি বিবেচনায় আনা উচিত ছিল? এর সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর করা হয়।

  2. খ)

    দেশের প্রচলিত বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা আইন— এসব আইন ব্যবসায়ের ওপর যে প্রভাব ফেলে, তাকে ব্যবসায়ের আইনগত পরিবেশ বলে। ব্যবসায়ীকে এসব আইন মেনেই ব্যবসায় পরিচালনা করতে হয়। এসব আইনের যথাযথ প্রয়োগের ওপর ব্যবসায়ের উন্নতি অনেকাংশে নির্ভর করে।

  3. গ)

    জনাব মাহদির বালি উত্তোলন নিষ্কাশন শিল্পের অন্তর্গত। যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, তা নিষ্কাশন শিল্প। বালি একটি প্রাকৃতিক সম্পদ। জনাব মাহদি বালি ব্যবসায়ী হিসেবে প্রকৃতি (নদী) থেকে বালি তোলেন; এখানে কাঁচামাল প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা হয় না, বরং প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণ করা হয়। তাই এটি নিষ্কাশন শিল্প।

  4. ঘ)

    জনাব মাহদির ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য আইনগত পরিবেশের উপাদান বিবেচনায় আনা উচিত ছিল।
    ১. উদ্দীপকে বলা হয়েছে, পরিবেশবাদী ও ভোক্তা আইনের কারণে লোকজন আপত্তি জানিয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা আইন আইনগত পরিবেশেরই অংশ।
    ২. পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে বালি উত্তোলন করলে ব্যবসায়ে আইনগত বাধা আসে এবং শেষ পর্যন্ত তাকে ব্যবসায় বন্ধ করতে হয়।
    ৩. আইন মেনে অনুমোদনসহ ও পরিবেশের ক্ষতি না করে বালি উত্তোলন করলে সমাজের আপত্তি এড়ানো এবং ব্যবসায়ে স্থায়িত্ব পাওয়া যায়।

    সুতরাং, ব্যবসায় শুরুর আগে আইনগত পরিবেশ বিবেচনা করলে জনাব মাহদিকে ব্যবসায় বন্ধ করার সিদ্ধান্ত নিতে হতো না।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন