ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব রশ্মি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করে নিজ এলাকায় স্থানীয় বাজারে অত্যন্ত আর্ষণীয় একটি কসমেটিকসের ব্যবসায় দেন। তিনি ব্যবসায়ের হিসাবের ক্ষেত্রে একটি বিবরণী তৈরি করেন, যা থেকে নগদ অর্থের বিষয়ে জানা যায়। এছাড়া কিছু কৌশল অবলম্বন করে পণ্যের মূল্য নির্ধারণ করেন বলে মুনাফা অর্জন করতে সুবিধা হয়।
- ক)(1)
যিনি নেতৃত্ব দেন তাকে কী বলে?
- খ)(2)
ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব রশ্মি কোন বিবরণী প্রস্তুত করেন? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
জনাব রশ্মির পণ্যের মূল্য নির্ধারণ কৌশলটি বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলে।
- খ)
ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি।
এটি একটি লিখিত দলিল, যাতে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের পরিপূর্ণ চিত্র থাকে। ব্যবসায় কোন দিকে এগোবে এবং কীভাবে সফল হবে, তার নির্দেশনা এখান থেকে পাওয়া যায়।
- গ)
জনাব রশ্মি নগদপ্রবাহ বিবরণী প্রস্তুত করেন।
এ বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে (প্রাপ্তি) এবং কী পরিমাণ ব্যয় হচ্ছে (প্রদান) তা সংরক্ষণ করা হয়। এটি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে তৈরি করা যায়। এর ফলে উদ্যোক্তা ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানতে পারেন। রশ্মির বিবরণী থেকে নগদ অর্থের বিষয়ে জানা যায়, যা এই বিবরণীর সাথে মেলে।
- ঘ)
রশ্মির মূল্য নির্ধারণের কৌশলটি সম আয়-ব্যয় বিশ্লেষণ (Break Even Analysis) বলে আমি মনে করি। এ পদ্ধতিতে এমন অবস্থা নির্ণয় করা হয়, যখন মোট আয় ও মোট ব্যয় সমান হয় অর্থাৎ লাভও নেই, ক্ষতিও নেই। এই বিন্দুকে সম আয়-ব্যয় বিন্দু বলে।
১. সঠিক মূল্য নির্ধারণ: সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা পেতে পণ্যের সঠিক মূল্য ঠিক করা যায়।
২. ক্ষতি এড়ানো: কতটুকু পণ্য বিক্রয় করলে ক্ষতি হবে না তা জানা যায়।
৩. মুনাফা পরিকল্পনা: বিক্রয় বাড়িয়ে মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া যায়।
যেমন ৫০০০টি ব্যাট বিক্রয়ে লাভ-ক্ষতি নেই। তার বেশি বিক্রয়ে লাভ হয়।সুতরাং, এ কৌশলে মুনাফা অর্জন সহজ হয়েছে বলে রশ্মির পক্ষে যথাযথ মূল্য নির্ধারণ সম্ভব হয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও