পৌরনীতি ও নাগরিকতা • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন

দৃশ্যকল্প-১: রনি একটি বেসরকারি সংস্থায় চাকুরি করেন। তার স্ত্রী ঘরে বসে 'মাউটসোর্সিং'-এর মাধ্যমে ভালো আয় করেন। এতে সংসার ভালোই চলছে।দৃশ্যকল্প-২: রমজান সাহেব একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে গ্রামে বসবাস করেন। সম্প্রতি তিনি বড় ছেলে জনিকে বিয়ে করান। জনির অসুবিধার কথা চিন্তা করে রমজান সাহেব পুত্রবধূকে ছেলের সঙ্গে শহরের বাসায় পাঠিয়ে দেন।

  1. ক)

    Civitas (সিভিটাস) শব্দের অর্থ কী?

    (1)
  2. খ)

    ঐশী মতবাদ বলতে কী বোঝ?

    (2)
  3. গ)

    পরিবারের কাঠামোর ভিত্তিতে রমজান সাহেবের ছেলে জনির পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    রনির স্ত্রীর কাজ তার পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    Civitas (সিভিটাস) শব্দের অর্থ নগর-রাষ্ট্র।

  2. খ)

    ঐশী মতবাদ অনুযায়ী রাষ্ট্র ঈশ্বর বা আল্লাহর সৃষ্টি। ঈশ্বর তার প্রতিনিধি হিসেবে রাজাকে পৃথিবীতে শাসন করার ক্ষমতা দিয়েছেন। তাই রাজা কেবল ঈশ্বরের কাছে দায়ী থাকেন এবং রাজার আদেশ মানা জনগণের ধর্মীয় কর্তব্য। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের সমান বলে বিবেচিত হয়।

  3. গ)

    পরিবারের কাঠামোর ভিত্তিতে জনির পরিবারটি একক (অণু) পরিবার।

    উদ্দীপকে রমজান সাহেব বড় ছেলে জনির বিয়ে দিয়ে পুত্রবধূকে ছেলের সাথে শহরের বাসায় পাঠিয়ে দেন। ফলে জনি ও তার স্ত্রী আলাদা বাসায় বসবাস করে। একক পরিবার হলো এমন পরিবার, যেখানে শুধু স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানরা বাস করে। জনির পরিবারটিও এই বৈশিষ্ট্যসম্পন্ন।

  4. ঘ)

    রনির স্ত্রীর কাজ তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

    ১. অর্থনৈতিক সহায়তা: রনির স্ত্রী ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ভালো আয় করেন, ফলে পরিবারের আয় বাড়ে এবং সংসার ভালোভাবে চলে।

    ২. স্বাবলম্বিতা ও ক্ষমতায়ন: আয়ের মাধ্যমে তিনি আত্মনির্ভরশীল হন, পরিবারের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারেন এবং নারীর মর্যাদা বাড়ে।

    ৩. ঘর ও কর্মের সমন্বয়: ঘরে থেকে কাজ করায় তিনি সংসার ও সন্তানদের যত্ন নেওয়ার পাশাপাশি আয়ও করতে পারেন। এতে পরিবারের জীবনযাত্রার মান উন্নত হয় এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায়।

    সুতরাং, আর্থিক স্বচ্ছলতা ও পারিবারিক স্থিতিশীলতার জন্য রনির স্ত্রীর কাজ গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন