বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:
1.1.
বৈশাখী মেলা
1.2.
কম্পিউটার
উত্তর ও ব্যাখ্যা
(ক) বৈশাখী মেলা
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। এটি বাঙালির এক প্রাণের উৎসব। গ্রাম ও শহরের মানুষ নতুন পোশাক পরে মেলায় আসে। মেলায় মাটির পুতুল, বাঁশি, হাতপাখা, তালপাতার জিনিস, মিষ্টি, খই-মুড়কি ও নানা রকম খাবারের দোকান বসে। শিশুরা নাগরদোলায় চড়ে আনন্দ পায়। কোথাও যাত্রা, পুতুলনাচ, জারি-সারি গান ও বাউল গানের আসর বসে। মেলা মানুষে মানুষে মিলনের সুযোগ করে দেয়। এতে গ্রামীণ কারুশিল্পীরা তাদের তৈরি জিনিস বিক্রি করে লাভবান হন। বৈশাখী মেলা আমাদের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে জাগিয়ে রাখে। সব ভেদাভেদ ভুলে মানুষকে এক করাই এই মেলার মূল সার্থকতা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও