বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

তথ্য-১: প্রিয়তা তার বাবার সাথে গবেষণার কাজৈ কুমিল্লা ও নওগাঁ যায় সে এই দুই জেলায় বৌদ্ধবিহার, পর্যবেণ করে গবেষণার জন্য তথ্য সংগ্রহ করে।তথ্য-২: পুষ্প তার নানু বাড়ি নরসিংদীতে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যায়। সেই সভ্যতার অর্থনৈতিক চিত্র দেখে সে সত্যিই অবাক হয়।

  1. ক)

    বাংলার আদি অধিবাসীদের ভাষা কী ছিল?

    (1)
  2. খ)

    প্রাচীন বাংলার খাদ্যের বর্ণনা দাও।

    (2)
  3. গ)

    উদ্দীপকে প্রিয়তা জেলা দুটোয় প্রাচীন কালের কোন স্থাপত্য নিদর্শন দেখতে পায়? উক্ত স্থাপত্যের বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    পুষ্পর দেখা প্রাচীন সভ্যতা অর্থনৈতিকভাবে কতখানি গুরুত্বপূর্ণ ছিল বলে তুমি মনে কর? মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা।

  2. খ)

    প্রাচীন বাংলার প্রধান খাদ্য ছিল ভাত, ডাল, মাছ ও শাকসবজি।

    এর সঙ্গে দুধ, দই, ঘি ও নানা ফল খাওয়া হতো। বিত্তবান ও অভিজাত পরিবারে মাংস, ক্ষীর, পিঠা ও মিষ্টান্নের প্রচলন ছিল। খাওয়ার পর পান-সুপারি খাওয়াও প্রচলিত ছিল।

  3. গ)

    প্রিয়তা কুমিল্লা ও নওগাঁ জেলায় প্রাচীন বৌদ্ধবিহার দেখতে পায়। কুমিল্লায় আছে ময়নামতির শালবন বিহার এবং নওগাঁয় আছে পাহাড়পুরের সোমপুর মহাবিহার।

    সোমপুর মহাবিহার পাল রাজা ধর্মপাল নির্মাণ করেন। এর মাঝখানে একটি বিশাল কেন্দ্রীয় মন্দির এবং চারদিকে আয়তাকার প্রাঙ্গণ ঘিরে সারি সারি সন্ন্যাসীদের কক্ষ ছিল, যার সংখ্যা ১৭৭টি। এটি ছিল শিক্ষা ও ধর্মচর্চার বড় কেন্দ্র। শালবন বিহারেও চারদিকে ঘেরা কক্ষ ও মাঝখানে মন্দির ছিল, যার কক্ষসংখ্যা ১১৫টি। ইউনেস্কো পাহাড়পুর বিহারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

  4. ঘ)

    পুষ্পর দেখা নরসিংদীর ওয়ারী-বটেশ্বরের প্রাচীন সভ্যতা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি।

    ১. এখানে পাওয়া ধ্বংসাবশেষ, ইটের স্থাপনা ও প্রাচীন মুদ্রা প্রমাণ করে যে এটি সুসংগঠিত ও সমৃদ্ধ জনপদ ছিল।
    ২. নদীর তীরে অবস্থানের কারণে এখানে কৃষি, শিল্প ও বাণিজ্য বিকশিত হয়েছিল। নদীপথে দূর-দূরান্তের সঙ্গে ব্যবসা চলত।
    ৩. দামি পাথরের পুঁতি ও কারুশিল্পের নিদর্শন সেখানকার কারিগরি দক্ষতা ও বিত্তের পরিচয় দেয়।

    সুতরাং, প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবনের সমৃদ্ধি বোঝার ক্ষেত্রে এই সভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন