ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
ঋতু | গড় তাপমাত্রা (সেলসিয়াস)
A | ২৮০
B | ২৭০
C | ১৭০
- ক)(1)
প্লাইস্টোসিনকাল কাকে বলে?
- খ)(2)
বাংলাদেশের নদীগুলোর নাব্যতা কমে যাচ্ছে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের 'A' নির্দেশিত ঋতুর বর্ণনা দাও।
- ঘ)(4)
উদ্দীপকের 'B' ও 'C' নির্দেশিত ঋতুর মধ্যে কোনটি রবিশস্য উৎপাদনের জন্য অধিক উপযোগী? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- খ)
বর্ষাকালে উজান থেকে আসা খরস্রোতা নদীগুলো পাহাড়ি পলি বয়ে আনে। ভাটিতে স্রোতের গতি কমে গেলে নদীর তলদেশে পলি জমে নদী ভরাট হয় ও নাব্যতা কমে।
এছাড়া নদীর দুই ধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কলকারখানা নির্মাণ এবং নদী-জলাশয়ের অপদখল ও ভরাট নাব্যতা কমার কারণ। আন্তর্জাতিক নদী থেকে পানি প্রত্যাহারের ফলে স্রোত কমে মোহনায় চরও জেগে ওঠে।
- গ)
উদ্দীপকের 'A' ঋতুর গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস, যা বাংলাদেশের গ্রীষ্মকালকে নির্দেশ করে।
গ্রীষ্মকালের বর্ণনা:
১. মার্চ থেকে মে (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় সূর্য কর্কটক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়, তাই তাপমাত্রা ক্রমশ বাড়ে।
২. এটি বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস ও সর্বনিম্ন ২১° সেলসিয়াস। এপ্রিল উষ্ণতম মাস।
৩. কালবৈশাখি ঝড় এ ঋতুর অন্যতম বৈশিষ্ট্য। এ সময় বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ২০ ভাগ হয়।
৪. দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ু উত্তর-পূর্ব দিক থেকে আসা শীতল ও শুষ্ক বায়ুর সঙ্গে সংঘর্ষে বজ্রসহ ঝড়বৃষ্টি ঘটায়। - ঘ)
উদ্দীপকের 'B' ঋতুর গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস, এটি বর্ষাকাল। 'C' ঋতুর গড় তাপমাত্রা ১৭° সেলসিয়াস, এটি শীতকাল। আমার মতে রবিশস্য উৎপাদনের জন্য 'C' অর্থাৎ শীতকাল অধিক উপযোগী।
১. শুষ্ক আবহাওয়া: শীতকালে বৃষ্টিপাত প্রায় হয় না। উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং বৃষ্টিপাত ১০ সেন্টিমিটারের বেশি হয় না। শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া রবিশস্যের জন্য উপযোগী।
২. মৃদু তাপমাত্রা: শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। জানুয়ারির গড় তাপমাত্রা প্রায় ১৭.৭° সেলসিয়াস। এ ঠান্ডা আবহাওয়ায় গম ও অন্যান্য রবিশস্য ভালো জন্মায়।
৩. বর্ষার সীমাবদ্ধতা: বর্ষাকালে বছরের প্রায় ৮০ ভাগ বৃষ্টিপাত হয় এবং বন্যা দেখা দেয়। অতিরিক্ত পানিতে রবিশস্য নষ্ট হয়।সুতরাং, শীতকালই রবিশস্য উৎপাদনের জন্য অধিক উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও