ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    উপনদী কাকে বলে?

    (1)
  2. খ)

    মেক্সিকোর পেরিকোটিন কোন ধরনের আগ্নেয়গিরি ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে চিত্র-২ কোন ধরনের ভূমিরূপ তা ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে কোন ভূমিরূপটি আমাদের দেশের কৃষির ক্ষেত্রে বিশেষ অবদান রাখে? যুক্তিসহ বিশ্লেষণ করো।D

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মূল নদীর সাথে এসে মিলিত হওয়া ছোট নদীকে উপনদী বলে।

  2. খ)

    মেক্সিকোর পেরিকোটিন একটি সিন্ডার কোণ আগ্নেয়গিরি।
    আকারে ছোট আগ্নেয়গিরিগুলোকে সিন্ডার কোণ আগ্নেয়গিরি বলা হয়। গ্যাসপূর্ণ ম্যাগমার বারবার ক্ষুদ্র বিস্ফোরণের ফলে এগুলো গঠিত হয়। এদের গড় আকৃতি প্রায় ৮০০ মিটার চওড়া তল ও ১০০ মিটার উঁচু।

  3. গ)

    চিত্র-২-এ নদীর দুই পাশে বিস্তৃত সমতল জমি ও নদীর আঁকাবাঁকা প্রবাহ দেখা যাচ্ছে। এটি প্লাবন সমভূমি।

    বর্ষায় নদীর দুই কূল প্লাবিত হয়ে বন্যা শেষে পুরু স্তরে কাদা ও পলি জমে। দীর্ঘদিন এভাবে পলি জমে যে বিস্তৃত সমভূমি গড়ে ওঠে, তাই প্লাবন সমভূমি। এতে অশ্বখুরাকৃতি হ্রদ, বালুচর ও প্রাকৃতিক বাঁধ দেখা যায়।

  4. ঘ)

    চিত্র-১ হলো পলল পাখা বা পলল কোণ (পাহাড়ের পাদদেশের ভূমিরূপ) এবং চিত্র-৩ হলো ব-দ্বীপ (নদীর মোহনায় ত্রিকোণাকার ভূমিরূপ)। আমাদের দেশের কৃষিতে চিত্র-৩ অর্থাৎ ব-দ্বীপ বিশেষ অবদান রাখে।

    ১. উর্বর পলিমাটি: নদী বাহিত বালি ও কাদা জমে ব-দ্বীপ তৈরি হয়। এ মাটি অত্যন্ত উর্বর, তাই ধান, পাট প্রভৃতি ফসল ভালো হয়।
    ২. বিস্তীর্ণ সমতল ভূমি: ব-দ্বীপ বিস্তীর্ণ সমতলভূমি হওয়ায় চাষাবাদ ও সেচ সহজ হয়। বাংলাদেশের দক্ষিণাংশ গঙ্গা-পদ্মার ব-দ্বীপ অঞ্চল।
    ৩. নদীর শাখা প্রশাখা: নদী বহু শাখায় বিভক্ত হয়ে এ অঞ্চলে প্রবাহিত হয়। ফলে পানির সংকট কম হয়।

    পক্ষান্তরে চিত্র-১-এর পলল পাখা পাহাড়ের পাদদেশে সৃষ্টি হয় এবং এর বিস্তার সীমিত।

    সুতরাং, ব-দ্বীপ (চিত্র-৩) আমাদের দেশের কৃষিতে বেশি অবদান রাখে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন