পৌরনীতি ও নাগরিকতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪

পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন

জনাব ওসমান একজন বিত্তশালী কৃষক। তিনি কন্যা তামীমা এবং ছেলে জাহিদের ডানক। তিনি জাহিদের পড়ার ব্যাপারে যতটা সচেতন তামীমার লেখাপড়ার ব্যাপারে ততটাই উদাসীন। তাই জাহিদকে ডাক্তার হওয়ার পরামর্শ দিলেও তামীমার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। এতে তামীমা হতাশ হয়। জনাব ওসমান তামীমাকে সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন।

  1. ক)

    আন্তর্জাতিক আইন কী?

    (1)
  2. খ)

    "আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে" ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের আলোকে তামীমা কোন সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত? মুল্যায়ন করো ।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক ও আচরণ নিয়ন্ত্রণকারী সর্বজনস্বীকৃত নিয়মকানুনের সমষ্টি।

  2. খ)

    আইন নাগরিকের অধিকার ও কর্তব্যের সীমা নির্ধারণ করে দেয়। আইন না থাকলে শক্তিশালী ব্যক্তি দুর্বলের স্বাধীনতা হরণ করত। আইন একজনের স্বাধীনতায় অন্যের হস্তক্ষেপ রোধ করে এবং সবাইকে নিরাপদে নিজ নিজ অধিকার ভোগ করার সুযোগ দেয়। এভাবে আইন সবার জন্য স্বাধীনতার পরিসর বাড়ায়, তাই বলা হয় আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে।

  3. গ)

    উদ্দীপকে তামীমা সামাজিক সাম্য থেকে বঞ্চিত।

    সামাজিক সাম্য বলতে জাতি, ধর্ম, বর্ণ ও নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা বোঝায়। উদ্দীপকে জনাব ওসমান ছেলে জাহিদের পড়ালেখায় সচেতন হয়ে তাকে ডাক্তার হওয়ার পরামর্শ দিয়েছেন, অথচ মেয়ে তামীমার পড়ালেখায় আগ্রহ দেখাননি। শুধু মেয়ে হওয়ার কারণে তামীমা শিক্ষার সমান সুযোগ পায়নি। তাই সে সামাজিক সাম্য থেকে বঞ্চিত।

  4. ঘ)

    জনাব ওসমানের সিদ্ধান্ত অর্থাৎ ছেলেকে পড়ালেখায় উৎসাহ দেওয়া ও মেয়েকে শুধু সেলাই প্রশিক্ষণে সীমাবদ্ধ রাখা আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়।

    ১. বাংলাদেশের সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, নারী-পুরুষ ভেদে রাষ্ট্র কোনো বৈষম্য করবে না বলা হয়েছে। ওসমানের সিদ্ধান্ত এই নীতির পরিপন্থী।
    ২. দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের শিক্ষিত ও দক্ষ না করলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
    ৩. শিক্ষিত নারী পরিবার, সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা থেকে বঞ্চিত করলে তামীমার মতো মেয়েদের প্রতিভা বিকাশের পথ রুদ্ধ হয়।

    সুতরাং, জনাব ওসমানের সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সমাজের জন্য ক্ষতিকর; ছেলে-মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়াই যুক্তিসংগত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন