হিসাববিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২০

হিসাববিজ্ঞান প্রশ্ন

যুথি এন্টারপ্রাইজের নিট মুনাফা ৭৩,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৯ সালের উক্ত প্রতিষ্ঠানের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ:অন্যান্য তথ্য: i. সমাপনী মজুদ পণ্য ৫,০০০ টাকা মূল্যায়িত হয়েছে। হিসাবে ৩,৫০০ টাকা অবলোপন করা হয়েছে। iii. অফিস সরঞ্জামের ৫% অবচয় হয়েছে। iv. বিনিয়োগের পূর্ণ বছরের সুদ অনাদায়ী রয়েছে।

  1. ক)

    উপর্যুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো।

    (1)
  2. খ)

    যুথি এন্টারপ্রাইজের নিট মুনাফার হার ও চলতি অনুপাত নির্ণয় করো।

    (2)
  3. গ)

    ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে যুথি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    নিট বিক্রয় = বিক্রয় ২,৯৫,০০০ − বিক্রয় ফেরত ৫,০০০ = ২,৯০,০০০ টাকা।

  2. খ)

    ১. নিট মুনাফার হার:

    নিট মুনাফানিট বিক্রয়×100=73,0002,90,000×100=25.17% (প্রায়)\frac{\text{নিট মুনাফা}}{\text{নিট বিক্রয়}}\times 100=\frac{73{,}000}{2{,}90{,}000}\times 100=\mathbf{25.17\%}\ (\text{প্রায়})

    ২. চলতি অনুপাত: সমন্বয়ের পর চলতি সম্পদ: সমাপনী মজুদ ৫,০০০ + প্রাপ্য বিল ১৫,০০০ + হাতে নগদ ৭,৫০০ + বিলম্বিত বিজ্ঞাপন ৬,৫০০ + দেনাদার (৩৫,০০০ − কুঋণ ৩,৫০০) ৩১,৫০০ + বিনিয়োগের অনাদায়ী সুদ (৬০,০০০ এর ১০%) ৬,০০০ = ৭১,৫০০ টাকা।

    চলতি দায়: প্রদেয় বিল ২০,০০০ + পাওনাদার ৩৩,০০০ + বকেয়া বেতন ১২,০০০ = ৬৫,০০০ টাকা (ঋণ ৩৪,০০০ টাকাকে দীর্ঘমেয়াদি ধরা হলো)।

    চলতি অনুপাত=71,50065,000=1.1:1\text{চলতি অনুপাত}=\frac{71{,}500}{65{,}000}=\mathbf{1.1:1}

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন