বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
ক | খ
১. মীর মদন | মেজর মনরো
২. মোহন লাল | সম্রাট শাহ আলম
৩. সিন ফ্রে | সুজাউদ্দীন
৪. মীর জাফর | মীর কাসিম
- ক)(1)
ইংরেজ কোম্পানির পুরো নাম কী?
- খ)(2)
ওলন্দাজ কারা? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের 'ক' ছকের তথ্য কোন যুদ্ধের সাথে সম্পৃক্ত? যুদ্ধের কারণ ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের 'খ' ছকের ব্যক্তিবর্গ যে যুদ্ধের সাথে সম্পৃক্ত উত্ত যুদ্ধের ফলাফল ছিল অপরিসীম- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ইংরেজ কোম্পানির পুরো নাম ‘দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অব মার্চেন্টস অব লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ’।
- খ)
ওলন্দাজ বলতে হল্যান্ড বা নেদারল্যান্ডসের অধিবাসী বণিকদের বোঝায়, যাদের ডাচও বলা হয়।
তারা ১৬০২ সালে ‘ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে এবং বাণিজ্যের উদ্দেশ্যে ভারত উপমহাদেশে আসে। বাংলায় তারা চুঁচুড়ায় বাণিজ্যকুঠি স্থাপন করে। পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় তাদের প্রভাব কমে যায়।
- গ)
‘ক’ ছকের মীর মদন, মোহন লাল, সিন ফ্রে ও মীর জাফর ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত। মীর মদন ও মোহন লাল নবাবের অনুগত সেনাপতি, সিন ফ্রে ফরাসি সেনানায়ক, আর মীর জাফর বিশ্বাসঘাতক সেনাপতি ছিলেন।
যুদ্ধের কারণ:
১. নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ঘসেটি বেগম ও শওকত জং-এর ষড়যন্ত্র এবং ইংরেজদের সমর্থন।
২. অনুমতি ছাড়া কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ।
৩. দস্তকের অপব্যবহার ও শুল্ক ফাঁকি।
৪. নবাবের বিরোধীদের ইংরেজদের আশ্রয় দেওয়া। - ঘ)
‘খ’ ছকের মেজর মনরো, সম্রাট শাহ আলম, সুজাউদ্দৌলা ও মীর কাসিম ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত। এ যুদ্ধের ফল ছিল সুদূরপ্রসারী।
১. রাজনৈতিক ফল: মীর কাশিমের পরাজয়ের ফলে ইংরেজদের বিরুদ্ধে নবাবদের শেষ প্রতিরোধ ভেঙে যায় এবং বাংলার স্বাধীনতা কার্যত শেষ হয়।
২. ১৭৬৫ সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এতে দ্বৈত শাসনের সূচনা হয়।
৩. অর্থনৈতিক ফল: রাজস্বের ক্ষমতা কোম্পানির হাতে যাওয়ায় বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে এবং কৃষক ও তাঁতিরা শোষণের শিকার হয়।
৪. মোগল সম্রাট কোম্পানির বৃত্তিভোগী হয়ে পড়েন।সুতরাং, বক্সারের যুদ্ধ বাংলার রাজনীতি ও অর্থনীতিতে অপরিসীম প্রভাব ফেলেছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও