বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
বিজ্ঞান প্রশ্ন
A → প্রাকৃতিক গ্যাসB→ পেট্রোলিয়ামC→ কয়লা
- ক)(1)
বায়বায়ন কাকে বলে?
- খ)(2)
মাটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কেন?
- গ)(3)
'A' খনিজটির প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
- ঘ)(4)
আমাদের দৈনন্দিন জীবনে B ও C এর মধ্যে কোনটির ব্যবহার বেশি? বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মাটির কণাগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে বাতাস চলাচল করা এবং বাতাস ধারণের প্রক্রিয়াকে বায়বায়ন বলে।
- খ)
মাটি হলো খনিজ পদার্থ, জৈব পদার্থ, বায়বীয় পদার্থ ও পানির মিশ্রণ। এই মাটিতেই উদ্ভিদ জন্মায়, যা মানুষ ও অন্যান্য প্রাণীর খাদ্য জোগায়। মাটি বহু জীবের আবাসস্থল এবং আমাদের কৃষি ও বসতি স্থাপনের ভিত্তি। এজন্য মাটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- গ)
উদ্দীপকের A হলো প্রাকৃতিক গ্যাস। গ্যাসকূপ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানেই এর প্রক্রিয়াকরণ করা হয়। এটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
১. গ্যাসকূপে গ্যাসের সাথে তেল একসাথে থাকে, তাই প্রথমে তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়।
২. এরপর গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়।
৩. গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরুদকের মধ্য দিয়ে চালনা করা হয়।
৪. অতঃপর দূষক পদার্থ (, ) পৃথক করা হয়।
৫. সবশেষে গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়।এই অবস্থায় প্রাপ্ত গ্যাস বিশুদ্ধ মিথেন, যা পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়।
- ঘ)
উদ্দীপকের B হলো পেট্রোলিয়াম এবং C হলো কয়লা। আমার মতে, দৈনন্দিন জীবনে পেট্রোলিয়ামের ব্যবহার বেশি।
১. পরিবহন: পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত পেট্রল, ডিজেল ও অকটেন গাড়ি, বাস, লঞ্চ ও বিমান চালাতে ব্যবহৃত হয়।
২. গৃহস্থালি ও অন্যান্য ব্যবহার: কেরোসিন ও এলপিজি রান্না ও আলো জ্বালাতে এবং বিভিন্ন যন্ত্রের লুব্রিকেন্টে ব্যবহার হয়। এছাড়া প্লাস্টিক ও অন্যান্য পলিমার তৈরির কাঁচামালও পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়।
৩. কয়লার ব্যবহার তুলনামূলক সীমিত: কয়লা মূলত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়; সাধারণ মানুষ সরাসরি এর ব্যবহার কম করে।সুতরাং, আমাদের দৈনন্দিন জীবনে কয়লার চেয়ে পেট্রোলিয়ামের ব্যবহার বেশি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও