ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

ভূমিরূপ | উদাহরণ
X | হিমালয়
Y | ফুজিয়ামা
Z | হেনরী

  1. ক)

    শিলা কাকে বলে?

    (1)
  2. খ)

    প্লাবন সমভূমি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা করো.।

    (2)
  3. গ)

    'Z' নির্দেশিত ভূমিরূপটির বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    X' ও 'Y' নির্দেশিত ভূমিরূগদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের একটি নির্দিষ্ট অঞ্চলের ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ? তোমার মতামত বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত, তাদের সাধারণ নাম শিলা। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ।

  2. খ)

    নদীর বন্যার সময় দুই তীরের নিচু ভূমি প্লাবিত হয় এবং নদীবাহিত পলি ও বালি সেখানে ছড়িয়ে পড়ে। বছরের পর বছর পলি জমতে জমতে বিস্তৃত সমভূমি তৈরি হয়। একে প্লাবন সমভূমি বলে। বাংলাদেশের অধিকাংশ স্থানই এমন প্লাবন সমভূমি।

  3. গ)

    'Z' নির্দেশিত ভূমিরূপের উদাহরণ হেনরী পর্বত, যা ল্যাকোলিথ (গম্বুজাকৃতি) পর্বত। এর বৈশিষ্ট্য:

    ১. ভূগর্ভের গলিত শিলা (ম্যাগমা) ভূপৃষ্ঠে বেরোতে না পেরে ভূত্বকের নিচে জমাট বাঁধে এবং ঊর্ধ্বমুখী চাপে ভূত্বকের অংশ স্ফীত হয়ে গম্বুজের মতো আকার নেয়।
    ২. এর ঢাল সামান্য খাড়া এবং এটি স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত।
    ৩. এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না।
    ৪. যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস এবং উটাহ প্রদেশের হেনরী পর্বত এর উদাহরণ।

  4. ঘ)

    X হলো হিমালয়, যা ভঙ্গিল পর্বত এবং Y হলো জাপানের ফুজিয়ামা, যা আগ্নেয় পর্বত। এর মধ্যে X (ভঙ্গিল পর্বত) বাংলাদেশের একটি নির্দিষ্ট অঞ্চলের ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ।

    ১. বাংলাদেশের পূর্বাংশে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে। এই পাহাড়গুলো উত্তর-দক্ষিণে বিস্তৃত স্বল্প ভাঁজবিশিষ্ট ভঙ্গিল প্রকৃতির।
    ২. হিমালয়ের মতো এগুলোও কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে গঠিত। এ পাহাড়গুলো বেলেপাথর, শেলপাথর ও কর্দমে গঠিত।
    ৩. ফুজিয়ামা আগ্নেয়গিরির উদ্গিরিত পদার্থ সঞ্চিত হয়ে তৈরি মোচাকৃতির পর্বত। বাংলাদেশে এমন সক্রিয় বা মৃত আগ্নেয় পর্বত নেই।

    সুতরাং, ভঙ্গিল পর্বত (X) বাংলাদেশের পূর্বাংশের পাহাড়ি অঞ্চলের ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ, আগ্নেয় পর্বত (Y) নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন