ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২০
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তিনি তার সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। অনেক ক্রেতা তাকে অগ্রিম অর্থ পরিশোধ করে। সেক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে কাপড় উক্ত ক্রেতার কাছে পৌঁছে দেন।
- ক)(1)
বিজ্ঞাপন কী?
- খ)(2)
ভোস্তা বিশ্লেষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
- গ)(3)
মি. ঈমনের ক্ষেত্রে কোন বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
মি. ঈমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বিজ্ঞাপন হলো পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল।
- খ)
ভোক্তা বিশ্লেষণ হলো ভোক্তার রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। এটি প্রয়োজন, কারণ ভোক্তার পছন্দ জানলে সেই অনুযায়ী পণ্য সরবরাহ করা যায়। এতে ব্যবসায়িক ঝুঁকি কমে এবং বিক্রয় ও ব্যবসায়ের প্রসার বাড়ে। এ কাজ ঠিকমতো না করলে প্রসার ব্যাহত হয়।
- গ)
মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে সরাসরি ব্যবহারকারীদের কাছে বিক্রি করেন। তিনি একজন খুচরা বিক্রেতার ভূমিকায় আছেন, তাই এখানে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়ের বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়েছে।
এই প্রণালিতে উৎপাদনকারী, অর্থাৎ তাঁতপল্লীর তাঁতি, খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রি করেন এবং খুচরা বিক্রেতা তা ভোক্তাদের কাছে পৌঁছান।
উৎপাদনকারী (তাঁতি) → খুচরা বিক্রেতা (ঈমন) → ভোক্তা - ঘ)
আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মি. ঈমনের মূল্যায়ন নিচে করা হলো।
১. সুন্দর হাসি: তিনি সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। হাসিমাখা মুখ ক্রেতাদের বাড়তি অনুপ্রেরণা দেয়।
২. আত্মবিশ্বাস: তিনি আত্মবিশ্বাসের সাথে ক্রেতাদের কাপড় যথাসময়ে পৌঁছে দেন।
৩. সততা ও বিশ্বস্ততা: ক্রেতারা অগ্রিম অর্থ দেন, কারণ তাদের তার ওপর আস্থা আছে। সততা ও বিশ্বস্ততা ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে।
৪. মেলামেশার ক্ষমতা: সুলভ মূল্য ও হাসিমুখে ব্যবহারের ফলে তিনি ক্রেতাদের আপন করে নিতে পেরেছেন।সুতরাং, ঈমনের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর অনেক গুণ আছে। তিনি একজন সফল বিক্রয়কর্মী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও