ইসলাম • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২০

ইসলাম প্রশ্ন

কোনো এক দেশে কাবা শরিফের ইমাম সাহেব সফরে এলে অসংখ্য মানুষ তাবে দেখতে যায়। সেখানে 'ক' নামে এক চোরও ছিল। ইমাম সাহেবের চেহারা দেখেই। নিজে নিজে লজ্জিত হয়ে আল্লাহর বিধান পালনের সিদ্ধান্ত নেয়। মসজিদের নিয়মিং মুসুল্লি আলাউল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই-তিন দিন মসজিদে যেতে পারেননি। যা ফলে তিনি চিন্তিত ছিলেন। তার প্রতিবেশী লালু মিয়া বলেন, জীবনে সুখ-দুঃখ থাকবেই এতে হতাশ হলে চলবে না। একই সাথে তিনি একটি আয়াত পড়ে শোনালেন, যা অর্থ- 'যখনই আপনি অবসর পান, একান্তে ইবাদত করুন-।

  1. ক)

    'নিয়ত' কাকে বলে?

    (1)
  2. খ)

    জানাযার সালাত শরিয়তের কোন ধরনের বিধান? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে 'ক' এর কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ করো

    (3)
  4. ঘ)

    লালু মিয়ার মন্তব্য সংশ্লিষ্ট সূরার শিক্ষার আলোকে বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    নিয়ত অর্থ সংকল্প বা ইচ্ছা; কোনো কাজ করার পূর্বে অন্তরে যে উদ্দেশ্য বা সংকল্প স্থির করা হয়, তাকে নিয়ত বলে।

  2. খ)

    জানাযার সালাত শরিয়তের ফরযে কিফায়া বিধান। ফরযে কিফায়া হলো সেই ফরয, যা সমাজের কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু কেউই আদায় না করলে সবাই গুনাহগার হয়। মৃত মুসলিমের জন্য দোয়া ও মাগফিরাত কামনা এ সালাতের উদ্দেশ্য।

  3. গ)

    'ক'-এর কর্মকাণ্ডে এ হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে: রাসুলুল্লাহ (স)-কে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম মানুষ কারা। তিনি বললেন, "যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।" (সুনানে ইবনে মাজাহ)

    ব্যাখ্যা:
    ১. কাবা শরিফের ইমাম আল্লাহভীরু ও চরিত্রবান ব্যক্তি। তাঁর পবিত্র চেহারা দেখে 'ক' আল্লাহর কথা স্মরণ করেছে।
    ২. এতে সে নিজের পাপ বুঝতে পেরে লজ্জিত হয়েছে এবং চুরি ছেড়ে আল্লাহর বিধান পালনের সিদ্ধান্ত নিয়েছে।
    ৩. এতে বোঝা যায়, সৎ ও আল্লাহভীরু মানুষের সংস্পর্শ ও আদর্শ অন্যকে সৎ পথে ফিরিয়ে আনে।

  4. ঘ)

    লালু মিয়ার মন্তব্য সূরা আল-ইনশিরাহ-এর শিক্ষার সাথে সংগতিপূর্ণ। এই সূরার ৫-৬ আয়াতে বলা হয়েছে, "নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" আর ৭-৮ আয়াতে আছে, "অতএব যখনই অবসর পাও, ইবাদতে রত হও এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো।"

    বিশ্লেষণ:
    ১. জীবনে সুখ-দুঃখ থাকবেই। আলাউল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কষ্টে আছেন, কিন্তু এ কষ্টের পরই সুস্থতা ও স্বস্তি আসবে।
    ২. সূরার শিক্ষা অনুযায়ী মুমিন বিপদে হতাশ হবে না, বরং ধৈর্য ধরবে ও আল্লাহর ওপর ভরসা করবে।
    ৩. অবসরে একান্তে ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থ আলাউল মসজিদে যেতে না পারলেও ঘরে ইবাদত করে সওয়াব পেতে পারেন।

    সুতরাং, লালু মিয়ার মন্তব্য যথার্থ এবং সূরার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন