বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪
বাংলা ২য় পত্র প্রশ্ন
3.
সারাংশ লেখো:(ক) তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাকো, বাপু। যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।অথবা, সারমর্ম লেখো:..(খ) বসুমতী , কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
উত্তর ও ব্যাখ্যা
(ক) সারাংশ
যারা শুধু সুসময়ে এসে আনন্দ ভোগ করে এবং দুঃসময়ে কাছে থাকে না, তারা প্রকৃত বন্ধু নয়। বসন্তের কোকিল যেমন কেবল ফুল ফোটা ও দক্ষিণা বাতাসের দিনে আসে, তেমনি স্বার্থপর মানুষ সুদিনেই পাশে থাকে। শীত-বর্ষার দুর্দিনে তাদের দেখা মেলে না। প্রকৃত বন্ধু সুখে-দুঃখে সমানভাবে পাশে থাকে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও