DU • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০১৪-২০১৫
প্রশ্ন ও সমাধান
বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই; তাদের সামরিক শক্তি অনুমান করে
বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয় । দেশভঙ্গের হুজুগে এ শহরে এসে তারা
যেমন- তেমন একটা ডেরার সন্ধানে উদয়াস্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা ।
সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব
নাই এবং তার মালিক দেশপলাতক । পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হল না । কিন্তু
এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে
তাদের মনে ভয়ই উপস্থিত হয় । সে ভয় কাটতে দেরি হয় না। সেদিন সন্ধ্যায় তারা
সদলবলে এসে দরজার তালা ভেঙে রৈ রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে ।
তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে
দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না । কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগার
প্রয়াস পায় তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধুনো হ'য়ে উড়ে যায় ।
উপরের অনুচ্ছেদে কয়টি প্রবাদ-প্রবচন রয়েছে?
- ক
একটি
- খ
দুটি
- গ
তিনটি
- ঘ
চারটি
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও