ইসলাম • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪
ইসলাম প্রশ্ন
জনাব আ. হাকিম একটি সরকারি রাস্তার উভয় পার্শ্বে ৬০০ আম গাছ ও ৮০০ লিচু গাছ রোপণ করেন। তিনি ধারণা করেন যে, এগুলো আর্থ-সামাজিক উন্নয়নে ও পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে। তার স্ত্রী শাকিলা বেগম একটি বিড়াল ছানা লালন-পালন করেন। রাতে বিড়ালটি তার সাথে একই বিছানায় ঘুমায়। বিড়ালটি প্রতিবেশীর গৃহে প্রবেশ করে তাদের রান্না করা মাহু-মাংস, খেয়ে ফেলে। ফলে তারা খাবারের সাথে বিষ মিশিয়ে বিড়ালটিকে মেরে ফেলে। বিড়ালটির জন্য সারাদিন সে অনাহারে থাকে এবং কান্না করে।
- ক)(1)
তাকরিরি হাদিস কী?
- খ)(2)
হাদিসে কুদসি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
- গ)(3)
শাকিলা বেগমের চরিত্রে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনাব আ. হাকিমের চিন্তাধারা কতটুকু সঠিক বলে তুমি মনে করো? হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সাহাবিদের কোনো কাজ বা কথা মহানবি (স.)-এর সামনে হলে তিনি যদি তাতে আপত্তি না করে নীরব থাকতেন বা সমর্থন দিতেন, তাকে তাকরিরি হাদিস বলে।
- খ)
হাদিসে কুদসি হলো সেই হাদিস, যার ভাব বা অর্থ আল্লাহর পক্ষ থেকে ইলহাম বা স্বপ্নের মাধ্যমে নবী (স.)-এর কাছে আসে এবং তিনি তা নিজের ভাষায় প্রকাশ করেন। এর মূল বক্তব্য আল্লাহর, আর ভাষা রাসুলুল্লাহ (স.)-এর। যেমন, "রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব।" কুরআনের মতো এর শব্দ আল্লাহর নয়, তাই এটি কুরআন থেকে আলাদা।
- গ)
শাকিলা বেগমের চরিত্রে প্রাণীর প্রতি দয়া ও মমতা সংক্রান্ত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। হাদিসে এসেছে, "তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন।"
শাকিলা বেগম বিড়াল ছানাটি যত্ন করে লালন-পালন করেছেন এবং তার মৃত্যুতে সারাদিন অনাহারে থেকে কেঁদেছেন। এটি আল্লাহর সৃষ্ট প্রাণীর প্রতি দয়ার নিদর্শন। ইসলামে অবলা প্রাণীর প্রতি নির্দয় আচরণ নিষিদ্ধ এবং দয়া প্রদর্শনের জন্য সওয়াব রয়েছে।
- ঘ)
জনাব আ. হাকিমের চিন্তাধারা সম্পূর্ণ সঠিক বলে আমি মনে করি। তিনি সরকারি রাস্তার দুই পাশে আম ও লিচু গাছ লাগিয়েছেন, যা আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সহায়ক। মহানবি (স.) বলেছেন, কোনো মুসলমান গাছ লাগালে বা ফসল ফলালে তা থেকে মানুষ, পাখি বা পশু যা খায়, তা তার জন্য সদকা হয়।
১. অর্থনৈতিক উপকার: ফল বিক্রি করে মানুষ আয় করতে পারে এবং ফলের পুষ্টিও পাওয়া যায়।
২. পরিবেশ সংরক্ষণ: গাছ অক্সিজেন দেয়, ছায়া দেয়, কার্বন শোষণ করে ও পরিবেশ ঠান্ডা রাখে।
৩. সওয়াব: গাছ যতদিন উপকার করে, ততদিন তিনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন।সুতরাং, তাঁর চিন্তাধারা হাদিসের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও