হিসাববিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫
হিসাববিজ্ঞান প্রশ্ন
২০২৪ সালের জুন মাসে জামান এন্ড সন্সের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়:জুন ৩ নগদ ২,৫০,০০০ টাকা ও ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো।৮ পণ্য বিক্রয় ২,০০,০০০ টাকা যার মধ্যে ৫০% ধারে।১৫ পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা যার ৪০% নগদে।১৮ বিনিয়োগের সুদ প্রাপ্তি ২৫,০০০ টাকা, যার মধ্যে ১৫,০০০ টাকা বিগত বছরের।২০ ভাড়া প্রদান ২৫,০০০ টাকা, যার মধ্যে ৫,০০০ টাকা পরবর্তী বছরের।২৫ ব্যাংক হতে ঋণ গ্রহণ ১,০০,০০০ টাকা।
- ক)(1)
উপর্যুক্ত তথ্য অবলম্বনে প্রতিষ্ঠানটির মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর।
- খ)(2)
'জামান এন্ড সন্সের' ২০২৪ সালের মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর।
- গ)(3)
উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মূলধন জাতীয় প্রাপ্তি হলো মালিকের মূলধন ও ঋণের মতো অনিয়মিত ও দীর্ঘমেয়াদি প্রাপ্তি।
তারিখ বিবরণ টাকা জুন ৩ নগদ ২,৫০,০০০ ও আসবাবপত্র ৫০,০০০ নিয়ে ব্যবসা শুরু (মূলধন) ৩,০০,০০০ জুন ২৫ ব্যাংক হতে ঋণ গ্রহণ ১,০০,০০০ মোট ৪,০০,০০০ মূলধন জাতীয় প্রাপ্তি ৪,০০,০০০ টাকা।
- খ)
মুনাফা জাতীয় প্রাপ্তি : বিক্রয় ২,০০,০০০ টাকা (ধারে ও নগদে দুইভাবেই) এবং বিনিয়োগের সুদ প্রাপ্তি ২৫,০০০ টাকা। মোট টাকা।
মুনাফা জাতীয় আয় : চলতি বছরের আয়, অর্থাৎ বিক্রয় ও সুদ থেকে বিগত বছরের অংশ বাদ।
১. বিক্রয় : ২,০০,০০০ টাকা
২. বিনিয়োগের সুদ : (বিগত বছরের) টাকামোট টাকা।
মুনাফা জাতীয় আয় ২,১০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ২,২৫,০০০ টাকা।
- গ)
মুনাফা জাতীয় প্রদান : চলতি, বিগত ও পরবর্তী বছর সংশ্লিষ্ট মোট পরিশোধিত অর্থ।
১. পণ্য ক্রয় (নগদে ও ধারে মিলে) : ১,২০,০০০ টাকা
২. ভাড়া প্রদান : ২৫,০০০ টাকামোট প্রদান টাকা।
মুনাফা জাতীয় ব্যয় : শুধু চলতি বছরের খরচ।
১. পণ্য ক্রয় : ১,২০,০০০ টাকা
২. ভাড়া : (পরবর্তী বছরের অগ্রিম) টাকামোট ব্যয় টাকা।
মুনাফা জাতীয় ব্যয় ১,৪০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় প্রদান ১,৪৫,০০০ টাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও