ব্যবসায় উদ্যোগ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
সংগঠন-A | সহজ গঠন, ঝুঁকি কম
সংগঠন-B | আইনসৃষ্ট, স্বেচ্ছামূলক
- ক)(1)
রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
- খ)(2)
অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিটি ব্যাখ্যা কর।
- গ)(3)
উদ্দীপকের 'A' সংগঠনটি কোন ধরনের ব্যবসায় সংগঠনের অন্তর্গত? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
বাংলাদেশের প্রেক্ষাপটে 'B' সংগঠনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
জনসেবা বা জনকল্যাণই রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য।
- খ)
অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এ চুক্তি মৌখিক বা লিখিত, নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। এ ব্যবসায় চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতেই গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এর সাথে পারস্পরিক আস্থা ও বিশ্বাসও ব্যবসায়ের সাফল্যের জন্য জরুরি।
- গ)
উদ্দীপকের 'A' সংগঠনটি একমালিকানা ব্যবসায়ের অন্তর্গত।
১. ধারণা: এক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
২. সহজ গঠন: এ ব্যবসায় গঠনে আইনি জটিলতা নেই। স্বল্প পুঁজি ও স্বল্প শ্রম নিয়ে যেকোনো সময় ও স্থানে শুরু করা যায়।
৩. কম ঝুঁকি: ব্যবসায়টি ছোট আকারের হওয়ায় ঝুঁকিও কম। উদ্দীপকে বর্ণিত 'সহজ গঠন, ঝুঁকি কম' বৈশিষ্ট্য দুটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।অতএব, 'A' সংগঠনটি একমালিকানা ব্যবসায়।
- ঘ)
উদ্দীপকের 'B' সংগঠনটি আইনসৃষ্ট ও স্বেচ্ছামূলক, তাই এটি সমবায় সমিতি। বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো।
১. গ্রামীণ অর্থনীতির সহায়ক: দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষি ও গ্রামভিত্তিক পেশায় জড়িত। সমবায় সমিতির মাধ্যমে তারা মূলধন ও ঋণ সুবিধা পায়।
২. ক্ষুদ্র পুঁজির সমন্বয়: নিম্নবিত্ত ও বিত্তহীন মানুষ ছোট ছোট সঞ্চয় একত্র করে বড় মূলধন গঠন করতে পারে এবং সঞ্চয়ে উৎসাহিত হয়।
৩. দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান: সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও আয় বাড়ে এবং দারিদ্র্য কমে।
৪. সামাজিক ঐক্য: পারস্পরিক সহযোগিতা ও সাম্যের নীতির কারণে সমাজে একতা ও আস্থা বাড়ে।সুতরাং, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির গুরুত্ব অনেক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও