ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

যথাযথ জ্ঞান না থাকা সত্ত্বেও জনাব মারুফ প্রত্যন্ত অঞ্চলে স্টেশনারি সামগ্রী। তৈরির কারখানা স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় মূলধন সংগ্রহে তিনি ব্যর্থ হন। অদক্ষ শ্রমিকের কারণে কাঁচামালের যথাযথ ব্যবহার না হওয়ায় তার উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলে তিনি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারেননি।

  1. ক)

    ব্যবসায় উদ্যোগ কী?

    (1)
  2. খ)

    উদ্যোৱা চ্যালেঞ্জ মূলক কাজ করতে বিশেষ আনন্দ পান। উক্তিটি ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের কী কী উপায় অবলম্বন করতে পারেন? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    জনাব মারুফের ব্যবসার উদ্যোগ উন্নয়নের বাধাসমূহ কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন থেকে শুরু করে তা সফলভাবে পরিচালনা করার প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে।

  2. খ)

    উদ্যোক্তা সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। তিনি নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি আশাবাদী। কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ করে লক্ষ্য অর্জনের মাধ্যমে তিনি তৃপ্তি পান। তিনি আরাম-আয়েশ পরিহার করে নিরলস শ্রম দেন। প্রথমবার ব্যর্থ হলেও কারণ খুঁজে নতুন উদ্যমে আবার কাজ শুরু করেন। তাই বলা হয়, উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান।

  3. গ)

    জনাব মারুফ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করতে নিচের উপায়গুলো অবলম্বন করতে পারেন।

    ১. প্রশিক্ষণ গ্রহণ: ব্যবসা শুরুর আগে প্রশিক্ষণ নিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন। শ্রমিকদেরও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে পারেন।
    ২. অর্থসংস্থানের ব্যবস্থা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারেন।
    ৩. বাস্তবভিত্তিক পরিকল্পনা: কার্যকর ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করে কাঁচামালের সঠিক ব্যবহার ও চাহিদা অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে পারেন।
    ৪. বিনিয়োগ-পরামর্শ: অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে।

    এসব উপায় অবলম্বন করলে মারুফ ব্যবসায় উদ্যোগের বাধা কাটিয়ে উঠতে পারবেন।

  4. ঘ)

    জনাব মারুফের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধাগুলো উদ্দীপকের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো।

    ১. প্রয়োজনীয় অর্থসংস্থানের অভাব: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে তিনি প্রয়োজনীয় মূলধন সংগ্রহে ব্যর্থ হয়েছেন। অর্থের অভাবে অনেকে উদ্যোগ গ্রহণ করতে বা চালিয়ে যেতে পারেন না।
    ২. প্রশিক্ষণের অভাব: যথাযথ জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি কারখানা স্থাপন করেছেন। এটি প্রশিক্ষণ ও জ্ঞানের অভাব, যা ব্যবসায় উদ্যোগে বাধা সৃষ্টি করে।
    ৩. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা: অদক্ষ শ্রমিকের কারণে কাঁচামালের যথাযথ ব্যবহার হয়নি। এর ফলে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে।
    ৪. সুষ্ঠু পরিকল্পনার অভাব: চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারা পরিকল্পনার ঘাটতিরও ইঙ্গিত দেয়।

    সুতরাং, অর্থসংস্থান, প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতার অভাবই মারুফের উদ্যোগ উন্নয়নের প্রধান বাধা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন