বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো:(ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো তুমি পরদুঃখকাতর ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়-চরিত্রবান মানে এই।অথবা,সারমর্ম লেখো:(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

চরিত্রই মানুষের প্রকৃত মূল্য ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি। জগতের মহাপুরুষদের গৌরবের মূলেও রয়েছে চরিত্রশক্তি। সত্যবাদিতা, বিনয়, জ্ঞানের প্রতি শ্রদ্ধা, পরদুঃখকাতরতা, ন্যায়পরায়ণতা ও স্বাধীনতাপ্রিয়তাই চরিত্রবান মানুষের পরিচয়। তাই চরিত্র ছাড়া মানুষের গর্ব করার মতো কিছুই নেই।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন