বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

  1. ক)

    খিলাফত আন্দোলনের নেতা কারা ছিলেন?

    (1)
  2. খ)

    লাহোর প্রস্তাব কী?

    (2)
  3. গ)

    'উদ্দীপকটি ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বাঙালির জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে- বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    খিলাফত আন্দোলনের নেতা ছিলেন মওলানা মুহম্মদ আলী ও মওলানা শওকত আলী (আলী ভ্রাতৃদ্বয়)।

  2. খ)

    লাহোর প্রস্তাব হলো ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে শেরেবাংলা এ. কে. ফজলুল হক উত্থাপিত প্রস্তাব। এতে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার দাবি জানানো হয়।

  3. গ)

    উদ্দীপকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনাবলিকে নির্দেশ করছে। ‘A’ কলামে আছেন ভাষা আন্দোলনের নেতৃবৃন্দ যেমন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আবুল কাশেম, নূরুল হক ভূঁইয়া ও ধীরেন্দ্রনাথ দত্ত। ‘B’ কলামে আছে তমদ্দুন মজলিশ, ১৪৪ ধারা জারি, মিছিলে লাঠিচার্জ ও শহিদ মিনার নির্মাণ। এসব ঘটনা বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনেরই অংশ।

  4. ঘ)

    ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    ১. জাতিসত্তার উপলব্ধি: মাতৃভাষার ওপর আঘাত বাঙালিকে নিজস্ব সংস্কৃতি ও পরিচয়ের প্রতি সচেতন করে।
    ২. ঐক্যবদ্ধ প্রতিরোধ: ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নামে, যা জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করে।
    ৩. পরবর্তী আন্দোলনে প্রেরণা: যুক্তফ্রন্টের নির্বাচন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে এই চেতনা প্রেরণা জুগিয়েছে।

    সুতরাং, ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন