ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

মানচিত্র | বৈশিষ্ট্য
P | সাধারণত শ্রেণিকক্ষে ব্যবহার করা হয়
Q | এতে নিখুঁতভাবে সীমানা দেয়া থাকে

  1. ক)

    মানচিত্র কাকে বলে?

    (1)
  2. খ)

    যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় চারটি কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে 'P' চিহ্নিত মানচিত্রটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে 'P' ও 'Q' চিহ্নিত মানচিত্র দুটির মধ্যে কোন মানচিত্রটি সরকারের কর আদায়ের কাজে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কোনো এলাকা বা সমগ্র পৃথিবীর অংশবিশেষকে নির্দিষ্ট স্কেলে কোনো সমতল ক্ষেত্রের (কাগজ বা কাপড়) ওপর অঙ্কন করাকে মানচিত্র বলে।

  2. খ)

    যুক্তরাষ্ট্র পূর্ব-পশ্চিমে অনেক বিস্তৃত একটি বড় দেশ। এই বিশাল দ্রাঘিমা বিস্তৃতির কারণে একই সময়ে দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তে সূর্যের অবস্থান আলাদা হয়। একটি সময় ধরলে প্রশাসনিক ও অন্যান্য কাজে বিভ্রাট ঘটে। তাই কাজের সুবিধার জন্য সেখানে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয়, মূল ভূখণ্ডে চারটি।

  3. গ)

    উদ্দীপকের P হলো দেয়াল মানচিত্র, কারণ এটি শ্রেণিকক্ষে ব্যবহার করা হয়।

    ১. দেয়াল মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এতে বড় এলাকা ছোট করে দেখানো হয়।
    ২. এটি গুণগত মানচিত্রের অন্তর্গত।
    ৩. স্কুলের দেয়ালে ঝুলিয়ে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন দেশ, মহাদেশ, নদী, পাহাড় ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

  4. ঘ)

    উদ্দীপকের Q মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এটি মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র। সরকারের কর আদায়ের কাজে এই মানচিত্রটি ব্যবহৃত হয়।

    ১. ভূমির সীমানা: মৌজা মানচিত্র রেজিস্ট্রিকৃত ভূমি বা বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য তৈরি হয়। এতে জমির নিখুঁত সীমানা থাকে।
    ২. কর নির্ধারণ: এই মানচিত্রের মাধ্যমে হিসাব করেই সরকার ভূমির মালিকের কাছ থেকে কর নিয়ে থাকে।
    ৩. বৃহৎ স্কেল: এটি বৃহৎ স্কেলের মানচিত্র। তাই ছোট এলাকার খুঁটিনাটি তথ্য এতে ভালোভাবে দেখানো যায়।

    অন্যদিকে P, অর্থাৎ দেয়াল মানচিত্র ক্ষুদ্র স্কেলের এবং শিক্ষাকাজে ব্যবহৃত হয়; এতে জমির সীমানা থাকে না। সুতরাং, কর আদায়ের কাজে Q (মৌজা মানচিত্র) ব্যবহৃত হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন