ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
সোমা খবরের কাগজে দেখল যে, জনসংখ্যার ঘনত্ব ভূ-প্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা ও পানির উপর প্রভাব ফেলছে। এ বিষয়ে তার মায়ের সাথে কথা বললে তিনি তাকে বলেন যে, "শুধু এগুলোই নয় অতিরিক্ত জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপরও প্রভাব ফেলছে।"
- ক)(1)
সাধারণ জন্মহার কাকে বলে?
- খ)(2)
যুদ্ধের কারণে মানুষ যে অভিগমন করে তা কোনে ধরনের অভিবাসন? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে সোমা খবরের কাগজে যে বিষয়গুলো দেখল তা বর্ণনা করো।
- ঘ)(4)
উদ্দীপকে সোমার মায়ের উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো নির্দিষ্ট এক বছরে প্রতি হাজার প্রজননক্ষম নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে সাধারণ জন্মহার বলে।
- খ)
যুদ্ধের কারণে মানুষ যে অভিগমন করে তা বলপূর্বক অভিবাসন। প্রত্যক্ষ রাজনৈতিক চাপ বা পরোক্ষ অর্থনৈতিক ও সামাজিক চাপে মানুষ বাধ্য হয়ে নিজের বাসস্থান ত্যাগ করে। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য ও যুদ্ধের কারণে এ ধরনের অভিগমন ঘটে। এখানে মানুষের নিজের ইচ্ছা থাকে না।
- গ)
সোমা খবরের কাগজে জনসংখ্যার ঘনত্বের ওপর ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা ও পানির প্রভাব দেখেছে। এগুলো জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক প্রভাবক।
১. ভূপ্রকৃতি: মানুষ সমভূমিতে বসবাস করতে চায়, কারণ সেখানে কৃষি ও শিল্প গড়া যায়। তাই সমভূমিতে ঘনত্ব বেশি। পাহাড়ি ও জঙ্গলময় অঞ্চলে ঘনত্ব কম, যেমন পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবন।
২. জলবায়ু: চরমভাবাপন্ন জলবায়ুর চেয়ে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে।
৩. মৃত্তিকা: উর্বর মাটি কৃষির উপযোগী, তাই সেখানে ঘনত্ব বেশি।
৪. পানি: সুপেয় পানি পাওয়া যায় এমন স্থানে, যেমন নদীর উপকূলবর্তী অঞ্চলে, ঘনত্ব বেশি। - ঘ)
সোমার মা বলেছেন, অতিরিক্ত জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের ওপর প্রভাব ফেলছে। কথাটি যথার্থ।
১. ভূমির ওপর প্রভাব: জনসংখ্যা বাড়লে খাদ্য উৎপাদনের জন্য ভূমির অধিক ব্যবহার হয়। অধিক ফসল চাষে উর্বরতা কমে, বেশি সার ও কীটনাশকে মাটি দূষিত হয়। কৃষিজমি খণ্ডিত হয়ে বসতবাড়ি ও অবকাঠামোতে ব্যবহৃত হয় এবং বন-পাহাড় কেটে আবাদি জমি তৈরি হয়।
২. পানির ওপর প্রভাব: কৃষি, শিল্প ও ঘরের কাজে পানির চাহিদা বাড়ে। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায় এবং লোনা পানি প্রবেশ করে।
৩. জলজ সম্পদ হ্রাস: শিল্প ও যোগাযোগে তেল, রং ও রাসায়নিক পানিতে মিশে জলজ উদ্ভিদ ও মাছ ক্ষতিগ্রস্ত হয়।সুতরাং, অতিরিক্ত জনসংখ্যার চাপে ভূমি ও পানির মতো প্রাকৃতিক সম্পদ দিন দিন কমছে ও দূষিত হচ্ছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও