বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) স্বাধীনতা দিবস (খ) কম্পিউটার

উত্তর ও ব্যাখ্যা

(ক) স্বাধীনতা দিবস

বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ এক অবিস্মরণীয় দিন। এই দিনটিই আমাদের স্বাধীনতা দিবস। দীর্ঘ পরাধীনতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি ধাপে ধাপে সংগ্রাম করেছে। ভাষা আন্দোলন, ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান ও সত্তরের নির্বাচনের পথ ধরে আসে একাত্তর। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে বলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। এরপর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেন এবং ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। প্রতিবছর এই দিনে সরকারি ছুটি থাকে। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিশু-কিশোররা কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এই দিবস আমাদের স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেয় এবং দেশ গড়ার প্রেরণা জোগায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন