ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    খরা কাকে বলে?

    (1)
  2. খ)

    ঘূর্ণিঝড় কেন হয়?

    (2)
  3. গ)

    প্রবাহ চিত্রে 'C' নির্দেশিত দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানটি বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    প্রবাহু চিত্রের 'A' ও 'B' উপাদান দুটি আলোচনা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়া বা অপর্যাপ্ত বৃষ্টির ফলে মাটির আর্দ্রতা কমে গিয়ে যে রুক্ষ অবস্থার সৃষ্টি হয়, তাকে খরা বলে।

  2. খ)

    ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ থাকে। উষ্ণ সাগরের ওপর বায়ু গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে সেদিকে ছুটে আসে এবং ঘুরতে ঘুরতে ওপরে ওঠে। এভাবে প্রবল বাতাস ও বৃষ্টিসহ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।

  3. গ)

    প্রবাহচিত্রে 'C' নির্দেশিত উপাদানটি পূর্বপ্রস্তুতি (Preparedness)।

    বর্ণনা:
    ১. দুর্যোগের পূর্বে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাসমূহকে পূর্বপ্রস্তুতি বলে।
    ২. এর মধ্যে আছে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠী চিহ্নিতকরণ এবং দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন।
    ৩. জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা নিশ্চিত করা এবং ড্রিল বা মহড়া করা।
    ৪. রাস্তাঘাট, যানবাহন ও বেতার যন্ত্র আগে থেকে প্রস্তুত রাখা।
    ৫. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে এ উপাদানের পর দুর্যোগ সংঘটন ও এর প্রভাব আসে।

  4. ঘ)

    প্রবাহচিত্রে সাড়াদান → পুনরুদ্ধার → উন্নয়ন-এর পর 'A' হলো প্রতিরোধ (Prevention) এবং 'B' হলো প্রশমন (Mitigation)।

    'A' প্রতিরোধ:
    ১. প্রাকৃতিক দুর্যোগকে পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও প্রতিরোধ কার্যক্রম ক্ষয়ক্ষতি কমাতে সফলতা আনে।
    ২. এর দুই ধরন আছে। কাঠামোগত, যেমন বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্র, পাকা ঘরবাড়ি ও নদী খনন। অকাঠামোগত, যেমন প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি।

    'B' প্রশমন:
    ১. দুর্যোগের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকে প্রশমন বলে।
    ২. মজবুত ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে ঝুঁকি হ্রাসের কৌশল নির্ধারণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর ইত্যাদি এর অন্তর্ভুক্ত।
    ৩. সরকার বেড়িবাঁধ নির্মাণ, বনায়ন ও আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে প্রশমন করে।

    সুতরাং, এ দুটি উপাদান মিলে দুর্যোগের আগেই ক্ষতি কমানোর ভিত্তি তৈরি করে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন